Logo
Logo
×

বিজ্ঞাপন

আন্তর্জাতিক

মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯

Icon

মালয়েশিয়া প্রতিনিধি

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ১০:১৪ পিএম

মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯

বিজ্ঞাপন

মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যের তামান শ্রী মুদা এলাকার ২৬টি বাণিজ্যিক ভবনে যৌথ সাঁড়াশি অভিযানে ১৫২ বাংলাদেশিসহ ৪৮৯ জন বিদেশি নাগরিককে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ।

শনিবার (২১ নভেম্বর) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলা এ অভিযানে ৮৩১ জনের কাগজপত্র যাচাই করা হয়।

অভিবাসন বিভাগের উপমহাপরিচালক (অপারেশন) দাতুক লোকমান এফেন্দি রামলি জানান, বৈধ কাগজপত্র না থাকা, ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবস্থান করা এবং কর্মানুমতির অপব্যবহারের অভিযোগে তাদের আটক করা হয়েছে।

নির্মাণ খাতের অনুমতি নিয়ে রেস্তোরাঁয় কাজ করার মতো অনিয়মও ধরা পড়েছে। আটক ব্যক্তিদের মধ্যে ৮৪ জন নারী রয়েছেন। বাংলাদেশ ছাড়াও নেপাল, মিয়ানমার, ভারত, ইন্দোনেশিয়া, পাকিস্তান ও শ্রীলঙ্কার নাগরিক আটক হয়েছেন।

আরও পড়ুন
অভিযানে ২৫৪ জন সদস্য অংশ নেন। কোম্পানি কমিশন ছয়টি প্রতিষ্ঠানকে ১৬ হাজার ৫০০ রিঙ্গিত জরিমানা করেছে এবং পাঁচটি তলব নোটিশ জারি করা হয়েছে। আটক ব্যক্তিদের সেমেনিয়েহ আটককেন্দ্রে পাঠানো হয়েছে। এর আগে ১৮ থেকে ২০ নভেম্বর দেশজুড়ে ৩৪টি কারখানায় অভিযানে ৫১৯ জন অভিবাসীকে আটক করা হয়।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার