বিজ্ঞাপন
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নতুন করে দুটি মাইলফলক গড়ল ঐতিহাসিক মক্কা ক্লক টাওয়ার
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ০৬:৩৭ পিএম
বিজ্ঞাপন
সৌদি আরবের পবিত্র মক্কা নগরীতে অবস্থিত বিখ্যাত মক্কা ক্লক টাওয়ার গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নতুন দুটি বিশ্বরেকর্ড অর্জন করেছে।
রয়্যাল কমিশন ফর মক্কা সিটি অ্যান্ড হোলি সাইটস-এর পক্ষ থেকে জানানো হয়েছে যে, টাওয়ারের অভ্যন্তরে অবস্থিত জাদুঘর এবং আউটডোর অবজারভেশন ডেক বা পর্যবেক্ষণ প্ল্যাটফর্ম এই অনন্য গৌরব অর্জন করেছে।
নতুন এই স্বীকৃতি অনুযায়ী, মক্কা ক্লক টাওয়ারের ভেতরের জাদুঘরটি (The Clock Tower Museum) ৪২৬.৮৭৫ মিটার উচ্চতায় অবস্থিত হওয়ায় এটি বিশ্বের কোনো ভবনের ভেতরে থাকা সবচেয়ে উঁচু জাদুঘরের স্বীকৃতি লাভ করেছে।
এই জাদুঘরে মহাকাশ বিজ্ঞান, জ্যোতির্বিজ্ঞান এবং টাইম মেজারিং বা সময় পরিমাপের ইতিহাস সম্পর্কিত বিভিন্ন প্রাচীন ও আধুনিক নিদর্শন সংরক্ষিত রয়েছে।
পাশাপাশি, টাওয়ারটির ৫৬০.৮৭৫ মিটার উঁচুতে অবস্থিত আউটডোর অবজারভেশন ডেকটি বিশ্বের সবচেয়ে উঁচু আউটডোর পর্যবেক্ষণ প্ল্যাটফর্ম হিসেবে রেকর্ড গড়েছে। এই ডেক থেকে পবিত্র মসজিদুল হারাম এবং পুরো মক্কা শহরের অভূতপূর্ব ও প্যানোরামিক দৃশ্য উপভোগ করা যায়।
এই অর্জনগুলো সৌদি ভিশন ২০৩০-এর সাথে সামঞ্জস্য রেখে মক্কার ঐতিহাসিক ও স্থাপত্যের নিদর্শনগুলোকে বিশ্ববাসীর সামনে আরও সুউচ্চ মর্যাদায় তুলে ধরার একটি অংশ বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সূত্র: টাইমস অব রিয়াদ।