Logo
Logo
×

বিজ্ঞাপন

আন্তর্জাতিক

মক্কা-রিয়াদে ড্রোন হামলা, আকাশেই ধ্বংসের দাবি সৌদির

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ০২:২৪ এএম

মক্কা-রিয়াদে ড্রোন হামলা, আকাশেই ধ্বংসের দাবি সৌদির

বিজ্ঞাপন

সৌদি আরবের রাজধানী রিয়াদ ও মক্কা নগরীতে ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের বিদ্রোহী বাহিনী হুতি। তবে তাদের ছোড়া দুটি ড্রোন আকাশেই ধ্বংস করার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট।

সোমবার (১৬ নভেম্বর) সৌদির সামরিক জোটের বরাতে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম এমন তথ্য জানিয়েছে।

ইয়েমেনে ইরান-সমর্থিত হুতিদের বিরুদ্ধে লড়াইরত জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া সংক্ষিপ্ত এক পোস্টে দাবি করেন, ড্রোন দুটি মক্কা ও রিয়াদ অঞ্চলে প্রতিহত ও ধ্বংস করা হয়েছে।

এর আগে সোমবার হুতিদের নিয়ন্ত্রণাধীন ইয়েমেনের দুটি পৃথক এলাকায় সৌদি বাহিনীর হামলায় এক শিশুসহ তিনজন নিহত হয়েছেন বলে দাবি করেছে গোষ্ঠীটির স্বাস্থ্য কর্তৃপক্ষ।

সূত্র: সিবিএস নিউজ

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার