Logo
Logo
×

বিজ্ঞাপন

আন্তর্জাতিক

সৌদিতে হাজার হাজার প্রবাসীর ভিসা বাতিল

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ০৩:১০ এএম

সৌদিতে হাজার হাজার প্রবাসীর ভিসা বাতিল

বিজ্ঞাপন

সৌদিতে হুথিদের ভয়াবহ হামলার মধ্যেও অবৈধ প্রবাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে সরকার। গত এক সপ্তাহে আবাসন, শ্রম ও সীমান্ত আইন লঙ্ঘনের অভিযোগে মোট ১১ হাজার ৯৫২ জনকে গ্রেপ্তার করেছে সৌদি কর্তৃপক্ষ।

সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক্সে দেওয়া এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে।

মন্ত্রণালয় জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে ৬ হাজার ১৬৩ জন আবাসন আইন, ৩ হাজার ২২৫ জন সীমান্ত নিরাপত্তা এবং ২ হাজার ৫৬৪ জন শ্রম আইন অমান্য করেছেন। এছাড়া অবৈধভাবে সীমান্ত পারাপারের সময় আরও বেশ কিছু ব্যক্তি ধরা পড়েছেন। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং ইতোমধ্যে ১১ হাজার ৪১৮ জনকে দেশে ফেরত পাঠানো হয়েছে।

অবৈধভাবে বসবাসরত বিদেশি কর্মীদের বিষয়ে দীর্ঘদিন ধরেই জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সৌদি আরব। নিয়ম অমান্যকারীদের পাশাপাশি তাদের আশ্রয় বা কর্মসংস্থানের সুযোগ দিলে নিয়োগকর্তাদেরও জরিমানাসহ কঠোর শাস্তির মুখে পড়তে হবে। এই সাঁড়াশি অভিযানের ফলে কাগজপত্রহীন প্রবাসীদের মাঝে এখন তীব্র আতঙ্ক বিরাজ করছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার