Logo
Logo
×

বিজ্ঞাপন

আন্তর্জাতিক

পর্তুগালে সড়ক দু র্ঘটনায় ১০ দিন কোমায় থেকে মা রা গেলেন বাংলাদেশি তরুণ রাহাত

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ০৩:৫৪ এএম

পর্তুগালে সড়ক দু র্ঘটনায় ১০ দিন কোমায় থেকে মা রা গেলেন বাংলাদেশি তরুণ রাহাত

বিজ্ঞাপন

পর্তুগালের রাজধানী লিসবনে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে টানা ১০ দিন কোমায় থাকার পর মারা গেছেন রাহাত নামের এক বাংলাদেশি তরুণ। শুক্রবার (১৩ নভেম্বর, ২০২৬) স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টায় লিসবনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। নিহত রাহাত বাংলাদেশের গাজীপুর জেলার শিমুলতলী এলাকার বাসিন্দা ছিলেন।

স্থানীয় সূত্র ও প্রবাসীদের দেওয়া তথ্য অনুযায়ী, গত ৪ নভেম্বর পর্তুগালের স্থানীয় সময় রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হন রাহাত। মুমূর্ষু অবস্থায় উদ্ধারকর্মীরা তাকে দ্রুত লিসবনের একটি হাসপাতালে ভর্তি করেন। পরবর্তীতে শারীরিক অবস্থার চরম অবনতি হলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়। টানা ১০ দিন মৃত্যুর সঙ্গে লড়ে কোমাতেই তিনি জীবনের কাছে হার মানেন। তার এই অকাল মৃত্যুতে পরিবার, স্বজন এবং পর্তুগাল প্রবাসী গোটা বাংলাদেশি কমিউনিটির মাঝে নেমে এসেছে শোকের ছায়া।

রাহাতের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে পর্তুগালের লিসবনে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। দূতাবাসের পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানানো হয়েছে। এক শোকবার্তায় দূতাবাস জানায়, প্রবাসের এই ব্যস্ত ও নিঃসঙ্গ জীবনে এমন একটি মৃত্যু আবারও মনে করিয়ে দেয় যে, প্রিয়জনদের থেকে হাজার মাইল দূরে থাকা প্রতিটি প্রবাসীর জীবন কতটা অনিশ্চয়তায় ঘেরা।

একটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা মুহূর্তেই নিভিয়ে দিতে পারে একটি পরিবারের স্বপ্ন। দূতাবাসের পক্ষ থেকে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারকে এই কঠিন সময়ে ধৈর্য ধারণ করার শক্তি প্রার্থণা করা হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার