Logo
Logo
×

বিজ্ঞাপন

আন্তর্জাতিক

সৌদি আরবের বিমানবন্দর ও সামরিক ঘাটিতে হামলার দাবি হুতিদের

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ০৪:০০ এএম

সৌদি আরবের বিমানবন্দর ও সামরিক ঘাটিতে হামলার দাবি হুতিদের

বিজ্ঞাপন

সৌদি আরবের শারুরাহ বিমানবন্দর ও সামরিক ঘাঁটিতে হামলা করেছে বলে দাবি করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। তাদের ভাষ্যমতে, দেশটির শারুরাহ বিমানবন্দরে একটি সামরিক কার্গো বিমান এবং খামিস মুশাইত বিমানঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এছাড়া রাজধানী রিয়াদে সৌদি আরামকোর একটি স্থাপনাও হামলার লক্ষ্যবস্তু ছিল।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা।

হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানান, শারুরাহ বিমানবন্দরে থাকা সামরিক কার্গো বিমান লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে। অন্যদিকে, খামিস মুশাইত বিমানঘাঁটি লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা

এ ছাড়া রিয়াদে সৌদি আরামকোর একটি স্থাপনায়ও হামলা চালানো হয়েছে বলেও দাবি করেন হুতি মুখপাত্রের।

তবে হুতিদের এসব দাবির বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি সৌদি কর্তৃপক্ষ।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার