বিজ্ঞাপন
আর্জেন্টিনার নৌ ও বিমান বাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করল ইরান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ০৪:৫৯ পিএম
বিজ্ঞাপন
ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পসকে (আইআরজিসি) সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করার পাল্টা পদক্ষেপে এবার আর্জেন্টিনার নৌ ও বিমান বাহিনীকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছে ইরান। আর্জেন্টিনার নেওয়া সিদ্ধান্তের সরাসরি ও পারস্পরিক জবাব হিসেবে তেহরানের পক্ষ থেকে এই অফিশিয়াল ঘোষণাটি এল।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক বিবৃতিতে জানানো হয়, আর্জেন্টিনার বর্তমান সরকার আন্তর্জাতিক আইনের মৌলিক নীতি লঙ্ঘন করে ইরানের সশস্ত্র বাহিনীর অন্যতম প্রধান স্তম্ভ আইআরজিসি-কে সন্ত্রাসী হিসেবে আখ্যা দিয়েছে। এর জবাবে ২০১৯ সালে পাস হওয়া ‘আইআরজিসি-কে আমেরিকার সন্ত্রাসী ঘোষণার বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা সংক্রান্ত আইন’ অনুযায়ী আর্জেন্টিনা নৌ ও বিমান বাহিনীর ওপর একই ধরনের নিষেধাজ্ঞা আরোপ করা হলো। এই আইন অনুযায়ী, যে দেশই আইআরজিসি-কে সন্ত্রাসী সংগঠন বলতে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত অনুসরণ করবে, তাদের বিরুদ্ধেও ইরান একই পদক্ষেপ গ্রহণ করবে।
তবে ইরান সেই সময়েই আর্জেন্টিনার এমন সিদ্ধান্তকে একটি বড় ধরনের কৌশলগত ভুল এবং ইরানি জাতির জন্য একটি চরম অপমান হিসেবে আখ্যা দিয়ে এর তীব্র নিন্দা জানায়। তেহরান মনে করে, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের রাজনৈতিক ও সামরিক চাপ এবং উসকানিতে প্ররোচিত হয়েই আর্জেন্টিনার প্রেসিডেন্ট সিদ্ধান্তটি নিয়েছেন, যা দুই দেশের সম্পর্কের টানাপোড়েনকে আরও বাড়িয়ে দিল।
সূত্র: প্রেস টিভি