Logo
Logo
×

বিজ্ঞাপন

আন্তর্জাতিক

ক্ষেপণাস্ত্র হামলায় উড়ে গেল সৌদি আরামকো টাওয়ারের দরজা-জানালা

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৬, ০৫:০১ পিএম

ক্ষেপণাস্ত্র হামলায় উড়ে গেল সৌদি আরামকো টাওয়ারের দরজা-জানালা

বিজ্ঞাপন

রাজধানী রিয়াদের দিকে হুতিদের ছোড়া দুটি ক্ষেপণাস্ত্র ‘সফলভাবে’ ঠেকিয়ে দেয়ার কথা জানিয়েছে সৌদি আরব। তবে এরপরই দেশটির বৃহত্তম তেল কোম্পানি আরামকোর ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ভবনের দরজা-জানালাগুলো উড়ে গেছে বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা। খবর মানিকন্ট্রোলের।

সৌদি আরবের জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, ভবনটিতে ক্ষয়ক্ষতির পরিমাণ সীমিত। এতে কোনও হতাহতের ঘটনা ঘটেনি। এদিকে বার্তা সংস্থা রয়টার্সকে একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, রিয়াদের অন্যতম বহুতল ভবন আরামকো টাওয়ারের বিভিন্ন ফ্লোরের কাঁচ উড়ে গেছে।

আরেক বার্তা সংস্থা এএফপিকে একাধিক প্রত্যক্ষদর্শী জানিয়েছে, রিয়াদের বাণিজ্যিক কেন্দ্রকে লক্ষ্য করে হামলা চালিয়েছে হুতিরা। এতে আরামকো ভবনের ক্ষয়ক্ষতি হয়েছে। এর মধ্যে একজন প্রত্যক্ষদর্শী জানান, টাওয়ারে আঘাত হেনেছে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ। আর অন্য দুজন ভবনটির কাঠামোগত ক্ষয়ক্ষতির কথা নিশ্চিত করেছেন।

রোববার (৮ নভেম্বর) সৌদি সিভিল ডিফেন্স সম্ভাব্য হুমকি সম্পর্কে একটি প্রাথমিক সতর্কবার্তা জারির পরপরই রিয়াদে বেশ কয়েকটি জোরালো বিস্ফোরণের শব্দ শোনা যায়। পরবর্তীতে বিপদ কেটে গেছে বলে ঘোষণা করে কর্তৃপক্ষ।

প্রসঙ্গত, গত জুলাইয়ে পুনরায় সংঘাত শুরুর পর থেকে সৌদি আরবের বিমানবন্দর, বন্দর এবং তেল স্থাপনাগুলোর উপর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা জোরদার করেছে হুতিরা। আর সৌদি নেতৃত্বাধীন জোটও ইয়েমেনের হুতি-নিয়ন্ত্রিত অঞ্চলে ব্যাপক বিমান হামলা চালাচ্ছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার