বিজ্ঞাপন
ফ্লোরিডায় মাসে ১ লাখ ১০ হাজার ডলারে ভাড়া হচ্ছে ট্রাম্পের গেস্টহাউস, যেখানে থাকতেন জেডি ভ্যান্স
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৬, ০৫:৪০ এএম
বিজ্ঞাপন
ট্রাম্প অর্গানাইজেশনের (Trump Organization) মালিকানাধীন এই চমৎকার বাড়িটি ভাড়া নিতে হলে প্রতি মাসে গুনতে হবে ১ লাখ ১০ হাজার মার্কিন ডলার (যা আগে ১ লাখ ২২ হাজার ৫০০ ডলার চাওয়া হয়েছিল)। আর পুরো এক বছরের জন্য ভাড়া নিলে খরচ পড়বে ১.৩২ মিলিয়ন ডলার!
১৯৭৪ সালে নির্মিত এই বাড়িটি প্রেসিডেন্ট ট্রাম্পের অন্যতম প্রধান গেস্টহাউস হিসেবে পরিচিত, যেখানে শীর্ষ প্রশাসনিক কর্মকর্তা এবং তার পরিবারের ঘনিষ্ঠজনরা ছুটি কাটাতে আসেন। ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের আগে ট্রানজিশন পিরিয়ডে বর্তমান ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সপরিবারে কিছুদিন এই বাড়িতেই কাটিয়েছিলেন।
৪ হাজার ৭২ বর্গফুটের সম্পূর্ণ সুসজ্জিত (ফার্নিশড) এই বাড়িতে রয়েছে ৪টি বেডরুম, ৪টি বাথরুম, চোখ ধাঁধানো মেহগনি ও মার্বেল পাথরের মেঝে, একটি সুইমিং পুল এবং একটি প্রাইভেট হোম অফিস। তবে এর সবচেয়ে বড় আকর্ষণীয় দিক হলো— বাড়ির পেছনের গেট খুললেই সরাসরি ট্রাম্পের 'উইন্টার হোয়াইট হাউস' খ্যাত মার-এ-লাগোতে প্রবেশ করা যায়! শুধু তাই নয়, যারা এখনও মার-এ-ল্যাগোর সদস্য নন, বাড়িটি ভাড়া নিলে কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে ওই অতি-অভিজাত ক্লাবের সদস্যপদ পাওয়ার একটি সুবর্ণ সুযোগও মিলতে পারে।
পাম বিচ আইল্যান্ডের সবচেয়ে দামি বাড়িগুলোর মধ্যে এটি অন্যতম। আটলান্টিকের তীরে ব্যক্তিগত সৈকতসহ এমন বিলাসবহুল প্রাসাদে ছুটি কাটানোর এই সুযোগ মার্কিন ধনকুবেরদের বেশ নজর কেড়েছে।