Logo
Logo
×

বিজ্ঞাপন

আন্তর্জাতিক

নিউইয়র্কে একই অ্যাপার্টমেন্টে বৃদ্ধ ও নারী স্বাস্থ্যকর্মীকে গুলি করে হ ত্যা, আতঙ্কে বাসিন্দারা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৬, ০৫:৩৯ এএম

নিউইয়র্কে একই অ্যাপার্টমেন্টে বৃদ্ধ ও নারী স্বাস্থ্যকর্মীকে গুলি করে  হ ত্যা, আতঙ্কে বাসিন্দারা

বিজ্ঞাপন

বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে ইস্ট হারলেমের ১০৪তম স্ট্রিট এবং সেকেন্ড অ্যাভিনিউয়ের গেইলর্ড হোয়াইট হাউসে (Gaylord White Houses) এই ঘটনা ঘটে। পুলিশ ৯১১ কলে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় এবং ওই বৃদ্ধ ও তার ৫৫ বছর বয়সী নারী স্বাস্থ্যসেবাকর্মীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয়। সেখানে চিকিৎসকরা তাদের দুজনকেই মৃত ঘোষণা করেন। নিহত বৃদ্ধ ক্যান্সারের মতো জটিল রোগে আক্রান্ত হলেও বেশ হাসিখুশি ও অমায়িক মানুষ ছিলেন বলে জানিয়েছেন তার প্রতিবেশীরা।

চাঞ্চল্যকর বিষয় হলো, পুলিশ প্রথমে ভেবেছিল শুধু বৃদ্ধকেই গুলি করা হয়েছে। কিন্তু পরে চিকিৎসকরা নিশ্চিত করেন যে ওই নারীর মাথাতেও গুলির আঘাত রয়েছে। ঘটনাস্থল বা অ্যাপার্টমেন্ট থেকে কোনো অস্ত্র উদ্ধার না হওয়ায় এটিকে একটি সুপরিকল্পিত জোড়া খুন (ডাবল মার্ডার) হিসেবেই তদন্ত করছেন গোয়েন্দারা।

মূলত বয়স্কদের জন্য নির্ধারিত এই হাউজিং কমপ্লেক্সে এমন মর্মান্তিক হত্যাকাণ্ডের পর সেখানকার বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতা বিরাজ করছে। এখন পর্যন্ত এই জোড়া খুনের কোনো নির্দিষ্ট মোটিভ বা কারণ জানা যায়নি এবং কাউকে গ্রেপ্তারও করতে পারেনি পুলিশ। কারা কী উদ্দেশ্যে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা বের করতে পুলিশের জোর তদন্ত অব্যাহত রয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার