Logo
Logo
×

বিজ্ঞাপন

আন্তর্জাতিক

নিউইয়র্কের সাবওয়েতে গান গাইতে গিয়ে হেনস্তার শিকার শিল্পী, পাশে দাঁড়ালেন যাত্রীরা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৬, ০৫:৩৬ এএম

নিউইয়র্কের সাবওয়েতে গান গাইতে গিয়ে হেনস্তার শিকার শিল্পী, পাশে দাঁড়ালেন যাত্রীরা

বিজ্ঞাপন

ম্যানহাটনের এ-ট্রেনে (A train) ১২৫তম স্ট্রিট এবং কলম্বাস সার্কেলের মাঝামাঝি জায়গায় গান গাচ্ছিলেন ২৯ বছর বয়সী শিল্পী শেন ড্যান টার্নার। তিনি গত বছর জনপ্রিয় রিয়েলিটি শো 'আমেরিকান আইডল'-এর ২৩তম আসরে অংশ নিয়েছিলেন। গান গাওয়ার সময় হঠাৎ এক নারী যাত্রী এসে দাবি করেন, কানে সদ্য অস্ত্রোপচার হওয়ায় এই গানের শব্দে তার মারাত্মক সমস্যা হচ্ছে।

এরপর তিনি টার্নারকে গান থামাতে জোর করতে থাকেন। শুধু তাই নয়, টার্নারের শার্টে 'আমি অটিস্টিক' লেখা একটি পিন লাগানো দেখে ওই নারী তাকে উপহাস করে বলেন, এটি কেবলই মানুষের সহানুভূতি পাওয়ার একটি 'জঘন্য কৌশল'। এরপর তিনি টার্নারের জমানো টিপসের (বখশিশ) টাকা কেড়ে নেওয়ার চেষ্টা করেন এবং তার গান থামাতে নিজেই বিকট শব্দে চিৎকার করতে শুরু করেন!

তবে এমন অদ্ভুত ও আক্রমণাত্মক পরিস্থিতিতে টার্নারের সাহায্যে এগিয়ে আসেন ট্রেনে থাকা অন্য যাত্রীরা। তারা ওই নারীর আচরণের কড়া প্রতিবাদ করেন এবং তাকে ট্রেন থেকে নেমে যাওয়ার পরামর্শ দেন। ওই নারী যেন টিপসের বাক্স থেকে আর টাকা নিতে না পারেন, সেজন্য যাত্রীরা সরাসরি টার্নারের হাতে বখশিশ তুলে দিতে থাকেন। পরিস্থিতি সামাল দিতে টার্নার শান্ত থেকে বিখ্যাত ব্যান্ড 'মাই কেমিক্যাল রোমান্স'-এর "আই ডোন্ট লাভ ইউ" গানটি গাওয়া শুরু করেন।

পুরো ঘটনাটি টার্নার পরে ইনস্টাগ্রামে শেয়ার করেছেন। প্রকাশ্যে এমন হেনস্থার শিকার হয়েও ওই নারীর প্রতি কোনো ক্ষোভ দেখাননি তিনি। বরং সহমর্মিতা প্রকাশ করে তিনি জানান, ওই নারী সম্ভবত মানসিক অবসাদে ভুগছেন এবং তার দ্রুত চিকিৎসকের সাহায্য প্রয়োজন। শত উসকানিতেও শান্ত থেকে পরিস্থিতি মোকাবিলা করায় নেটদুনিয়ায় এখন প্রশংসায় ভাসছেন তরুণ এই শিল্পী।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার