Logo
Logo
×

বিজ্ঞাপন

আন্তর্জাতিক

মদিনার দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৬, ০৫:১৬ পিএম

মদিনার দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ

বিজ্ঞাপন

পবিত্র মদিনার দিকে ছোড়া ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথিদের ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি করেছে সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) ক্ষেপণাস্ত্রটি ধ্বংস করা হয় বলে জানিয়েছেন সৌদির নেতৃত্বাধীন জোটের মুখপাত্র কর্নেল তুর্কি আল-মালিকি।

তিনি জানিয়েছেন, হুথিদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত ও ধ্বংস করেছে তাদের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা। ক্ষেপণাস্ত্রটি মদিনা অঞ্চলের দিকে নিক্ষেপ করা হয়েছিল।

আরও পড়ুন
এর আগে সৌদি আরবের মদিনা প্রদেশের লোহিত সাগর উপকূলবর্তী ইয়ানবু গভর্নরেট এলাকায় দেশটির বেসামরিক প্রতিরক্ষা বিভাগ অল্প সময়ের জন্য সতর্কতা জারি করেছিল। সূত্র: আল জাজিরা

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার