Logo
Logo
×

বিজ্ঞাপন

আন্তর্জাতিক

স্পেনে ভয়াবহ রেল দুর্ঘটনার জেরে পদত্যাগ করলেন পরিবহণমন্ত্রী

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৬, ১০:১৮ এএম

স্পেনে ভয়াবহ রেল দুর্ঘটনার জেরে পদত্যাগ করলেন পরিবহণমন্ত্রী

বিজ্ঞাপন

স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় অন্তত ৬৯ জন নিহত হওয়ার ছয় দিন পর পদত্যাগ করেছেন দেশটির পরিবহণমন্ত্রী অস্কার পুয়েন্তে। 

স্থানীয় সময় মঙ্গলবার দেশটির কংগ্রেসে দেওয়া ভাষণে মন্ত্রিসভা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন তিনি।

বুধবার তোলেদো প্রদেশের উরদার কাছে মাদ্রিদ-সেভিলে রেলপথে দুর্ঘটনাটি ঘটে। রাষ্ট্রীয় রেল সংস্থা রেনফের একটি দ্রুতগতির এভিই ট্রেনের সঙ্গে বেসরকারি সংস্থা ইরিওর দাঁড়িয়ে থাকা একটি ট্রেনের সংঘর্ষ হয়। এতে অন্তত ৬৯ জন নিহত এবং আরও অনেকে আহত হন।

সংঘর্ষের পর ট্রেনটির কয়েকটি বগি ঢাল বেয়ে নিচে পড়ে যায় এবং দুটি বগি লাইনচ্যুত হয়। ইরিওর ট্রেনে একটি শিশুসহ ১৪৭ জন এবং রেনফের ট্রেনে ৩৯৭ জন যাত্রী ছিলেন।

আরও পড়ুন
পদত্যাগের ঘোষণা দিয়ে অস্কার পুয়েন্তে বলেন, ‘স্পেনের মতো একটি দেশে, এক বছরের কম সময়ের মধ্যে ভয়াবহ দুটি দুর্ঘটনার পরও একজন পরিবহণমন্ত্রী তার পদে বহাল থাকতে পারেন না।’

এর আগে গত জানুয়ারিতে দেশটিতে আরেকটি রেল দুর্ঘটনায় ৪৬ জন নিহত হন। ওই দুর্ঘটনার প্রসঙ্গ টেনেই পদত্যাগের সিদ্ধান্তের ব্যাখ্যা দেন অস্কার।

গত সপ্তাহের দুর্ঘটনাটিকে আধুনিক ইউরোপের অন্যতম ভয়াবহ রেল বিপর্যয় হিসেবে বিবেচনা করা হচ্ছে। ২০১৩ সালের পর এটি স্পেনের সবচেয়ে প্রাণঘাতী রেল দুর্ঘটনা। ওই বছর সান্তিয়াগো দে কম্পোসতেলার কাছে ট্রেন দুর্ঘটনায় ৮০ জন নিহত ও ১৪৫ জন আহত হয়েছিলেন।

আগামী ২৯ নভেম্বর স্পেনে আগাম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এমন রাজনৈতিক পরিস্থিতির মধ্যেই রেল দুর্ঘটনা এবং পরিবহণমন্ত্রীর পদত্যাগের ঘটনা ঘটল। 

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার