বিজ্ঞাপন
যুক্তরাষ্ট্র তাড়িয়ে দিলে ইসরাইলের প্রধানমন্ত্রী হতে চান ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৬, ১০:১৮ এএম
বিজ্ঞাপন
যুক্তরাষ্ট্রে আশঙ্কাজনকভাবে কমছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা। বিষয়টি টের পেয়েছেন। তাই আগেভাগেই পরিকল্পনা সাজিয়ে রেখেছেন। সম্প্রতি ট্রাম্প বলেছেন, মার্কিন নাগরিকেরা তার ওপর বেশি বিরক্ত হলে তিনি ইসরাইলে চলে যাবেন।
মঙ্গলবার (৩ নভেম্বর) যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের দিন ফক্স নিউজের অনুষ্ঠান ‘ফক্স অ্যান্ড ফ্রেন্ডস’-এ দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প জানান, ইসরাইলে গিয়ে সেখানকার প্রধানমন্ত্রী হতে চান। ট্রাম্পের দাবি, ইসরাইলে তার জনপ্রিয়তার হার ৯৯ শতাংশ।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, ইসরাইলে আমার জনপ্রিয়তার হার ৯৯ শতাংশ। যুক্তরাষ্ট্রের মানুষ যদি আমার ওপর বিরক্ত হয়ে যায়, তাহলে আমি ইসরাইলে চলে যাব এবং দেশটির প্রধানমন্ত্রী হব।
ট্রাম্প বলেন, নেতানিয়াহু ও আমার মধ্যে একটি সমঝোতা হয়েছে। আমরা প্রতিবছর ইসরাইলকে ৪০০ কোটি ডলার দিই। কয়েক মাস আগে আমরা এটি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছি।
তবে ইসরাইলের প্রয়োজন হলে যুক্তরাষ্ট্র সহায়তা অব্যাহত রাখবে বলেও জানান তিনি। ট্রাম্পের দাবি, ইসরাইলের এখন আর এই আর্থিক সহায়তার প্রয়োজন নেই।
মঙ্গলবার যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচনে কংগ্রেসের নিয়ন্ত্রণ নেওয়ার লড়াইয়ে নেমেছে ডেমোক্র্যাটরা। নির্বাচনের মাধ্যমে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের প্রশাসনের ওপর আইন প্রণয়নের ক্ষেত্রে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চায় দলটি।