Logo
Logo
×

বিজ্ঞাপন

আন্তর্জাতিক

সৌদিতে জমজমের পানি পাচারের চেষ্টা, মোটা অঙ্কের জরিমানা

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৬, ০১:৫৫ পিএম

সৌদিতে জমজমের পানি পাচারের চেষ্টা, মোটা অঙ্কের জরিমানা

বিজ্ঞাপন

গাড়ির ডিকিতে লুকিয়ে ৩৮০ লিটার জমজমের পানি সৌদি আরব থেকে পাচারের চেষ্টার দায়ে এক ব্যক্তিকে ৩ হাজার ৮০০ সৌদি রিয়াল জরিমানা করা হয়েছে। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১ লাখ ২৪ হাজার টাকা। একই সঙ্গে জব্দ করা হয়েছে পানির চালান।

সোমবার (২ নভেম্বর) প্রকাশিত খালিজ টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশের কিং ফাহদ কজওয়ে শুল্ক চেকপোস্টে ওই ব্যক্তিকে আটক করা হয়। গাড়ি তল্লাশি করে ডিকির ভেতরে লুকিয়ে রাখা ৩৮০ লিটার জমজমের পানি পাওয়া যায়। তবে পানি বহনের বিষয়ে শুল্ক কর্তৃপক্ষকে কোনো ঘোষণা দেননি তিনি।

রিয়াদের দ্বিতীয় প্রাথমিক শুল্ক কমিটির এক রায়ে বলা হয়েছে, সৌদি আরবের বিধি অনুযায়ী জমজমের পানি রপ্তানিতে নিষেধাজ্ঞা রয়েছে। এ ধরনের পণ্য ঘোষণা না করে দেশের বাইরে নেওয়ার চেষ্টা শুল্ক পাচার হিসেবে গণ্য।

কমিটি জব্দ করা পানির সমমূল্য ৩ হাজার ৮০০ রিয়াল জরিমানা করার পাশাপাশি পুরো চালান বাজেয়াপ্তের নির্দেশ দিয়েছে।

এ ঘটনায় সরকারি কৌঁসুলি ওই ব্যক্তির কারাদণ্ড, জরিমানা ও জব্দ করা পণ্য বাজেয়াপ্তের আবেদন করেছিলেন। তবে তার আগের কোনো অপরাধের রেকর্ড না থাকায় কারাদণ্ডের আবেদন নাকচ করে কমিটি। তাদের মতে, আরোপিত জরিমানা ও পণ্য বাজেয়াপ্তের শাস্তিই যথেষ্ট।

উপসাগরীয় সহযোগিতা পরিষদভুক্ত দেশগুলোর অভিন্ন শুল্ক আইনের ১৪২, ১৪৪ ও ১৪৫ ধারার আওতায় এ রায় দেওয়া হয়েছে। এসব ধারায় শুল্ক পাচারের সংজ্ঞা এবং সংশ্লিষ্ট অপরাধের শাস্তির বিধান রয়েছে।

সূত্র: খালিজ টাইমস।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার