বিজ্ঞাপন
সরকার পরিবর্তনে আন্দোলনকারীদের চাকরি দেবেনা সরকার, নির্দেশনা জারি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, ১১:৩৩ পিএম
বিজ্ঞাপন
ভারতের উত্তরপ্রদেশে সহিংস উপায়ে ‘রেজিম চেঞ্জ’ বা সরকার পরিবর্তনের ডাক দেয়া ব্যক্তিদের সরকারি চাকরিতে নিয়োগ না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সরকার।
এ বিষয়ে জারি করা নতুন নির্দেশিকায় সরকারি চাকরিতে সরাসরি নিয়োগের ক্ষেত্রে প্রার্থীদের চরিত্র যাচাইয়ের নিয়ম কঠোর করা হয়েছে।
এলাহাবাদ হাইকোর্টের নির্দেশনা অনুসারে জারি করা এ নীতিমালা রাজ্য সরকারের সব দপ্তর ও সংস্থায় প্রযোজ্য হবে।
নতুন নির্দেশিকায় বলা হয়েছে, যেসব সংগঠনের ঘোষিত লক্ষ্য সহিংস উপায়ে বিদ্যমান ব্যবস্থার পরিবর্তন ঘটানো, সেসব সংগঠনের সদস্যদের সরকারি চাকরিতে নিয়োগের অযোগ্য বিবেচনা করা হতে পারে। তবে কেবল রাজনৈতিক আদর্শের কারণে, এফআইআর দায়ের হওয়া বা তদন্ত চলমান থাকার কারণে কাউকে অযোগ্য ঘোষণা করা যাবে না।
যোগী সরকারের এ সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছে বিরোধী দল সমাজবাদী পার্টি (এসপি) ও কংগ্রেস। এসপি এই নির্দেশিকাকে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনামলের সঙ্গে তুলনা করেছে। অন্যদিকে কংগ্রেসের দাবি, সরকার নিজেই বিচারকের ভূমিকা পালন করতে পারে না, এর জন্য আদালত রয়েছে।