Logo
Logo
×

বিজ্ঞাপন

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে অবৈধ ভোট দেওয়ার অভিযোগে বাংলাদেশি হাচিবুর রহমানে বিরুদ্ধে মামলা

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৩৮ পিএম

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে অবৈধ ভোট দেওয়ার অভিযোগে বাংলাদেশি হাচিবুর রহমানে বিরুদ্ধে মামলা

বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রের ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে অবৈধভাবে ভোট দেওয়ার অভিযোগে বাংলাদেশি মোহাম্মদ হাচিবুর রহমানের বিরুদ্ধে ফেডারেল মামলা করেছে দেশটির বিচার বিভাগ। ৩৩ বছর বয়সী রহমান যুক্তরাষ্ট্রের নাগরিক না হয়েও নিজের নাগরিকত্বের বিষয়টি জেনেশুনে নির্বাচনে ভোট দিয়েছিলেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। দোষী সাব্যস্ত হলে তাঁর সর্বোচ্চ এক বছরের কারাদণ্ড হতে পারে।

মেরিল্যান্ড অঙ্গরাজ্যের ফেডারেল প্রসিকিউটররা ২৭ অক্টোবর এ মামলার অভিযোগ দাখিলের কথা জানান। যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড জেলার অ্যাটর্নি অফিসের বিবৃতি অনুযায়ী, মোহাম্মদ হাচিবুর রহমানের বিরুদ্ধে অবৈধভাবে ভোট দেওয়ার অভিযোগ আনা হয়েছে। মামলাটি ঘোষণা করেন মেরিল্যান্ডের ফেডারেল অ্যাটর্নি কেলি ও. হেইস এবং এফবিআইয়ের বাল্টিমোর ফিল্ড অফিসের বিশেষ এজেন্ট ইনচার্জ জিমি পল।

অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের নভেম্বরের নির্বাচনে ভোট দেওয়ার সময় রহমান জানতেন, তিনি যুক্তরাষ্ট্রের নাগরিক নন। ওই নির্বাচনে প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্টের পাশাপাশি প্রতিনিধি পরিষদ ও সিনেটের সদস্য নির্বাচনের ভোটও অনুষ্ঠিত হয়।

মামলার তদন্তে ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) নেতৃত্ব দিয়েছে। এ ছাড়া যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের (আইসিই) ওয়াশিংটন ফিল্ড অফিস তদন্তে সহায়তা করেছে। মামলাটি পরিচালনা করছেন সহকারী মার্কিন অ্যাটর্নি ফিলিপ মোৎসে।

অভিযোগ প্রমাণিত হলে রহমানের সর্বোচ্চ এক বছরের ফেডারেল কারাদণ্ড হতে পারে। তবে এটি সর্বোচ্চ শাস্তি। প্রকৃত সাজা নির্ধারণের ক্ষেত্রে ফেডারেল আদালতের বিচারক সাজা নির্ধারণের নির্দেশিকা ও প্রাসঙ্গিক আইনি বিষয় বিবেচনা করবেন।

যুক্তরাষ্ট্রের ফেডারেল নির্বাচনে ভোট দেওয়ার জন্য সাধারণত দেশটির নাগরিক হওয়া বাধ্যতামূলক। তবে মামলায় অভিযোগ আনা মানেই অপরাধ প্রমাণিত হওয়া নয়। আদালতে দোষী সাব্যস্ত না হওয়া পর্যন্ত রহমান নির্দোষ বলে বিবেচিত হবেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার