বিজ্ঞাপন
ইসরায়েলের নির্বাচনে ৭৬% ভোট গণনা শেষ, এগিয়ে যারা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬, ০৪:০৩ পিএম
বিজ্ঞাপন
ইসরায়েলের নির্বাচনে ৭৬ শতাংশের বেশি ভোট গণনা শেষে বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট ৫৪টি আসনে এগিয়ে রয়েছে। অন্যদিকে গাদি আইনকটের নেতৃত্বাধীন ইয়াশার জোট পেয়েছে ৪৭টি আসন।
দ্য টাইমস অব ইসরায়েল প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, ৭৬ দশমিক ৮ শতাংশ ভোটকেন্দ্রের ফল গণনা করা হয়েছে। দেশটির কেন্দ্রীয় নির্বাচন কমিটির প্রকাশিত আংশিক ফলে এ চিত্র দেখা গেছে।
এদিকে আরব নেতৃত্বাধীন দলগুলোর আসনসংখ্যা বেড়ে ১৯টিতে দাঁড়িয়েছে। দল দুটি হলো জয়েন্ট লিস্ট ও রা’আম।
বর্তমানে নির্বাচনে ৩ দশমিক ২৫ শতাংশ ভোটের ন্যূনতম সীমা অতিক্রম করতে পারেনি কয়েকটি দল। এর মধ্যে রিজার্ভিস্টস পেয়েছে ২ দশমিক ৬ শতাংশ, পিপল অব ইসরায়েল ১ দশমিক ৭ শতাংশ এবং চেরেদি পাবলিক শূন্য দশমিক ২ শতাংশ ভোট।
ভোট গণনা চলমান থাকায় ফল পরিবর্তিত হতে পারে। সেনাসদস্যদের ভোটসহ দ্বৈত খামে জমা দেওয়া ভোটগুলো পরে গণনা করা হবে।
সূত্র: দ্য টাইমস অব ইসরায়েল