Logo
Logo
×

বিজ্ঞাপন

আন্তর্জাতিক

তিন নিরাপত্তারক্ষীসহ বেলুচ রাজপুত্রকে অপহরণ

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬, ০৯:০৯ এএম

তিন নিরাপত্তারক্ষীসহ বেলুচ রাজপুত্রকে অপহরণ

বিজ্ঞাপন

পাকিস্তানের অশান্ত বেলুচিস্তান প্রদেশ থেকে নিজের তিন বন্দুকধারী দেহরক্ষীসহ অপহৃত হয়েছেন কালাতের বর্তমান খানের ছেলে শাহজাদা মুহাম্মদ খান আহমেদজাই। 

মঙ্গলবার পুলিশের তরফ থেকে এই অপহরণের খবর নিশ্চিত করা হয়েছে।

কোয়েটার পুলিশ সদর দপ্তর থেকে পাওয়া প্রাথমিক তদন্তের তথ্যের ভিত্তিতে জানানো হয়, গত সোমবার রাতে খুজদার থেকে কালাতে যাওয়ার পথে মহাসড়কে শাহজাদা আহমেদজাইয়ের গাড়িটি থামায় একদল সশস্ত্র ব্যক্তি। এরপর সেখান থেকেই শাহজাদাসহ তার সফরসঙ্গী তিন দেহরক্ষীকে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়।

ঐতিহাসিকভাবে সাবেক কালাত সাম্রাজ্যের শাসকদের ‘কালাতের খান’ উপাধিতে ভূষিত করা হতো। বর্তমান পাকিস্তানের বেলুচিস্তান অঞ্চলের কেন্দ্রবিন্দুতে থাকা এই রাজ্যটি ছিল ব্রাহুইদের নেতৃত্বাধীন একটি দেশীয় রাজ্য। কালাতের বর্তমান খান সুলেমান দাউদ দীর্ঘদিন ধরে যুক্তরাজ্য ও ওয়েলসে বসবাস করছেন।

আরও পড়ুন
বেলুচিস্তানের সাধারণ মানুষের জন্য রাজনৈতিক ঐক্য গঠন, সার্বভৌম পরিচয় ও সাংস্কৃতিক গৌরব তুলে ধরার ক্ষেত্রে কালাতের খান পরিবারের বিশেষ ঐতিহাসিক অবদান রয়েছে। আর এ কারণেই এই অঞ্চলের মানুষের কাছে রাজপরিবারটি অত্যন্ত শ্রদ্ধেয় ও সম্মানিত।

সূত্র: এনডিটিভি

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার