Logo
Logo
×

বিজ্ঞাপন

আন্তর্জাতিক

ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভবনে আগুন

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬, ০৩:০০ পিএম

ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভবনে আগুন

বিজ্ঞাপন

ভারতের নয়াদিল্লিতে পার্লামেন্ট ভবনের কাছে অবস্থিত গুরুত্বপূর্ণ সরকারি ভবন নর্থ ব্লকে আগুন লাগার ঘটনা ঘটেছে। দিল্লি ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের প্রচেষ্টায় এ আগুন নিয়ন্ত্রনে আনা হয়। তবে এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

সোমবার (২৬ অক্টোবর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

পুলিশ ও ফায়ার সার্ভিসের সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, সকাল ১১টা ১০ মিনিটের দিকে নর্থ ব্লক থেকে ঘন ধোঁয়া বের হতে দেখে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। পরে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেন কর্মীরা।

ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা জানান, নর্থ ব্লকের ছাদে স্থাপিত একটি এসি বয়লারে আগুন লাগে। ঝালাইয়ের কাজ চলার সময় আকস্মিক শর্টসার্কিটের কারণে এ ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

উল্লেখ্য, নয়াদিল্লির সেন্ট্রাল ভিস্তা প্রশাসনিক এলাকার গুরুত্বপূর্ণ স্থাপনা নর্থ ব্লক। ভারতের কেন্দ্রীয় সরকারের একাধিক গুরুত্বপূর্ণ দপ্তর এই ভবনে অবস্থিত। এর মধ্যে স্বরাষ্ট্র ও অর্থ মন্ত্রণালয়ের কার্যালয়ও রয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার