Logo
Logo
×

বিজ্ঞাপন

আন্তর্জাতিক

নিউ জার্সিতে ক্যাসিনো হোটেলে ব্যক্তিকে বিবস্ত্র করে অর্থ ছিনতাইয়ের অভিযোগ, গ্রেপ্তার শিক্ষিকা

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬, ০৬:৩৯ এএম

নিউ জার্সিতে ক্যাসিনো হোটেলে ব্যক্তিকে বিবস্ত্র করে অর্থ ছিনতাইয়ের অভিযোগ, গ্রেপ্তার শিক্ষিকা

বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রের নিউ জার্সির আটলান্টিক সিটিতে এক ব্যক্তিকে ক্যাসিনো হোটেলে প্রলোভন দেখিয়ে ডেকে নিয়ে অর্থ ছিনতাইয়ের অভিযোগে এক স্কুলশিক্ষিকাকে গ্রেপ্তার করা হয়েছে। আমান্ডা ক্রাফটস (৩৫) নামের ওই শিক্ষিকা এবং তাঁর সহযোগী ভেডা এঙ্গেল (২৩)-এর বিরুদ্ধে অভিযোগ, তাঁরা গত ৯ অক্টোবর সিজার্স ক্যাসিনো থেকে এক ব্যক্তিকে হারাহ'স রিসোর্টের একটি রুমে নিয়ে যান।

পুলিশকে দেওয়া ভুক্তভোগীর বয়ান অনুযায়ী, রুমে যাওয়ার পর ওই ব্যক্তিকে বিবস্ত্র করে বিছানায় জোরপূর্বক চেপে ধরেন আমান্ডা। এই সুযোগে এঙ্গেল ভুক্তভোগীর আইফোনের ফেস আইডি স্ক্যান করে ফোনটি আনলক করেন এবং অ্যাপল পের মাধ্যমে নিজের অ্যাকাউন্টে চারটি ভিন্ন লেনদেনে ১ হাজার ২৫০ ডলার ট্রান্সফার করে নেন।

চার সন্তানের জননী আমান্ডা আদালতে নিজেকে নির্দোষ দাবি করে বলেছেন, তিনি জীবনে কখনো গ্রেপ্তার হননি এবং কেবল ভুল সময়ে ভুল জায়গায় ছিলেন। তাঁর আইনজীবীর দাবি, আমান্ডা সেখানে কেবল পার্টি করতে গিয়েছিলেন এবং পতিতাবৃত্তি বা ছিনতাইয়ের কোনো পরিকল্পনার কথা তিনি জানতেন না।

গ্রেপ্তার হওয়ার পর ছয় দিন কারাগারে থেকে গত ১৫ অক্টোবর তাঁরা জামিনে মুক্তি পান। তবে এই চাঞ্চল্যকর ঘটনার জেরে ২০১৬ সাল থেকে কেপ মে-এর মিডল টাউনশিপ মিডল স্কুলে কর্মরত ওই কম্পিউটার শিক্ষিকাকে চাকরি থেকে বরখাস্ত করেছে স্কুল কর্তৃপক্ষ। উল্লেখ্য, এর আগে গত ডিসেম্বরে এঙ্গেলের বিরুদ্ধে এক ছদ্মবেশী পুলিশকে অর্থের বিনিময়ে যৌনতার প্রস্তাব দেওয়ার অভিযোগে আরও একটি মামলা হয়েছিল।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার