Logo
Logo
×

বিজ্ঞাপন

আন্তর্জাতিক

যুক্তরাজ্যে পেছাচ্ছে ঘড়ির কাঁটা, মিলবে বাড়তি ঘুম

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, ০৫:৪৪ এএম

যুক্তরাজ্যে পেছাচ্ছে ঘড়ির কাঁটা, মিলবে বাড়তি ঘুম

বিজ্ঞাপন

যুক্তরাজ্যে আনুষ্ঠানিকভাবে শেষ হতে যাচ্ছে ব্রিটিশ সামার টাইম বা ডেলাইট সেভিং টাইম। আগামী ২৫ অক্টোবর রোববার রাত দুইটায় ঘড়ির কাঁটা এক ঘণ্টা পিছিয়ে দেওয়া হবে।

এর ফলে স্থানীয় বাসিন্দারা বিছানায় অতিরিক্ত এক ঘণ্টা ঘুমের সুযোগ পাবেন। একই সাথে দেশটিতে দ্রুত সন্ধ্যা নামবে এবং সকালে আগেভাগেই সূর্য উঠবে। আগামী ২০২৭ সালের ২৮ মার্চের আগে আর এই ঘড়ির কাঁটা সামনে এগোচ্ছে না।

ঘড়ির সময় পরিবর্তনের এই ঐতিহ্য এক শতাব্দীরও বেশি সময় ধরে চলে আসছে। ১৯১৬ সালে প্রথম বিশ্বযুদ্ধের সময়ে জ্বালানি সাশ্রয়ের উদ্দেশ্যে জার্মানি প্রথম এই ব্যবস্থা চালু করে। পরবর্তীতে যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশ এই নিয়ম অনুসরণ শুরু করে এবং ব্রিটেনে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়েও সময় পরিবর্তনের বিশেষ পরীক্ষা চালানো হয়েছিল।

যুক্তরাষ্ট্রে চলতি ২০২৬ সালে ঘড়ির সময় স্থায়ী করতে সানশাইন প্রটেকশন অ্যাক্ট নামের একটি বিল ৩০৮-১১৭ ভোটে পাস হয়। অনেক বিশ্লেষক মনে করেন যে সামার টাইম বহাল রাখলে অর্থনৈতিক উৎপাদন বাড়ে এবং সন্ধ্যায় সড়ক দুর্ঘটনা হ্রাস পায়। তবে এটি স্থায়ী করলে স্কটল্যান্ডের মতো এলাকায় শীতের সকালে সূর্যোদয় অনেক দেরিতে হবে বলে আশঙ্কা রয়েছে।

বর্তমানে যুক্তরাজ্যের পক্ষ থেকে বছরে দুইবার ঘড়ির সময় পরিবর্তনের এই নিয়ম বাতিলের কোনো পরিকল্পনা নেই। ইউরোপের বেশিরভাগ দেশেই যুক্তরাজ্যের সাথে মিলিয়ে আগামী ২৫ অক্টোবর রোববার ঘড়ির কাঁটা পেছানো হবে। অন্যদিকে মিশরে ৩০ অক্টোবর এবং উত্তর আমেরিকার দেশগুলোতে নভেম্বরের প্রথম সপ্তাহে সময় পরিবর্তনের এই নিয়ম কার্যকর হবে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার