বিজ্ঞাপন
সৌদি আরবের দুই শহরে ক্ষেপণাস্ত্র হামলার দাবি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬, ০৭:০৭ পিএম
বিজ্ঞাপন
সৌদি আরবের তাইফ ও ইয়ানবু শহর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। তবে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের দাবি, ক্ষেপণাস্ত্র দুটি লক্ষ্যবস্তুতে পৌঁছানোর আগেই প্রতিহত করে ধ্বংস করা হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বিবৃতিতে জোটের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল তুর্কি আল-মালিকি এ তথ্য জানান।
তিনি বলেন, হুতি মিলিশিয়াদের ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তাইফ ও ইয়ানবু শহরের দিকে যাচ্ছিল। সেগুলো প্রতিহত করে ধ্বংস করা হয়েছে।
তবে ক্ষেপণাস্ত্র প্রতিহতের ঘটনায় কোনো হতাহত বা স্থাপনার ক্ষয়ক্ষতি হয়েছে কি না, সে বিষয়ে বিস্তারিত তথ্য দেয়নি সামরিক জোট। হুতিদের পক্ষ থেকেও এ বিষয়ে কোনো বক্তব্যের তথ্য পাওয়া যায়নি।
সূত্র: আনাদোলু এজেন্সি