Logo
Logo
×

বিজ্ঞাপন

আন্তর্জাতিক

রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের, সতর্কতা জারি

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬, ০৯:০৫ এএম

রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের, সতর্কতা জারি

বিজ্ঞাপন

সৌদি আরবের রাজধানী রিয়াদ লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। তবে ক্ষেপণাস্ত্রটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে প্রতিহত করা হয়েছে বলে দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন জোট। খবর আল জাজিরার

সৌদি নেতৃত্বাধীন জোটের এক মুখপাত্র সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানান, হুথিদের  ছোড়া ক্ষেপণাস্ত্রটি শনাক্ত করে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেটি আটকে দেয় এবং ধ্বংস করে।

এর আগে রিয়াদ, নাজরান ও ওয়াদি আল-দাওয়াসির এলাকায় জরুরি সতর্কতা জারি করেছিল সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ। পরে সংস্থাটি জানায়, তিনটি এলাকাতেই আপাতত বিপদের আশঙ্কা কেটে গেছে।

আরও পড়ুন
তবে কর্তৃপক্ষ বাসিন্দাদের নিরাপত্তা নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে। পাশাপাশি কোথাও ভিড় না করতে এবং ঘটনার ভিডিও ধারণ করা থেকে বিরত থাকতে অনুরোধ করেছে।

এর আগে সৌদি আরবের পূর্বাঞ্চলে একটি ড্রোন ধ্বংস করার কথাও জানিয়েছিল সৌদি নেতৃত্বাধীন জোট।

আরও পড়ুন
তবে ক্ষেপণাস্ত্র ও ড্রোন আটকের ঘটনায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির তথ্য দেওয়া হয়নি।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার