Logo
Logo
×

বিজ্ঞাপন

আন্তর্জাতিক

রোববার থেকে এক ঘণ্টা পেছাচ্ছে ইউরোপের ঘড়ির কাঁটা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬, ০১:৩০ এএম

রোববার থেকে এক ঘণ্টা পেছাচ্ছে ইউরোপের ঘড়ির কাঁটা

বিজ্ঞাপন

ইউরোপে রোববার (২৫ অক্টোবর) থেকে শুরু হচ্ছে শীতকালীন সময়। এদিন ইউরোপের বিভিন্ন দেশে গ্রীষ্মকালীন সময়ের অবসান ঘটিয়ে ঘড়ির কাঁটা এক ঘণ্টা পিছিয়ে দেওয়া হবে। এর ফলে স্থানীয় সময়ের হিসাবে রাতের সময় এক ঘণ্টা বাড়বে এবং দেশগুলো আবারও স্ট্যান্ডার্ড টাইমে ফিরে যাবে।

ইউরোনিউজের প্রতিবেদন অনুযায়ী, পর্তুগাল, যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, ইতালি ও স্পেনসহ ইউরোপের বিভিন্ন দেশে এই সময় পরিবর্তন কার্যকর হবে।

ইউরোপে প্রচলিত নিয়ম অনুযায়ী, প্রতি বছর মার্চের শেষ রোববার ঘড়ির কাঁটা এক ঘণ্টা এগিয়ে গ্রীষ্মকালীন সময় চালু করা হয়। আর অক্টোবরের শেষ রোববার তা এক ঘণ্টা পিছিয়ে শীতকালীন সময় ফিরিয়ে আনা হয়।

পর্তুগালের মূল ভূখণ্ডের লিসবন ও পোর্তোসহ বিভিন্ন শহরে রোববার রাত ২টায় ঘড়ির কাঁটা পিছিয়ে রাত ১টা করা হবে। একই নিয়মে সময় পরিবর্তন হবে মাদেইরা দ্বীপপুঞ্জেও। তবে আজোরেস দ্বীপপুঞ্জে স্থানীয় সময় রাত ১টায় ঘড়ির কাঁটা এক ঘণ্টা পিছিয়ে রাত ১২টায় নেওয়া হবে।

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ২৭টি সদস্য দেশেই ২৫ অক্টোবর গ্রীষ্মকালীন সময় শেষ হবে। এসব দেশের মধ্যে রয়েছে পর্তুগাল, জার্মানি, ফ্রান্স, ইতালি, স্পেন, নেদারল্যান্ডস, বেলজিয়াম, পোল্যান্ড, সুইডেন, ডেনমার্ক, ফিনল্যান্ড ও গ্রিসসহ অন্যান্য সদস্য রাষ্ট্র।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার