Logo
Logo
×

বিজ্ঞাপন

আন্তর্জাতিক

ইতালিতে বিক্ষোভের সময় তরুণের অশালীন ইঙ্গিতে মধ্যমা দেখিয়ে আলোচনায় যাজক

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬, ১২:৪০ এএম

ইতালিতে বিক্ষোভের সময় তরুণের অশালীন ইঙ্গিতে মধ্যমা দেখিয়ে আলোচনায় যাজক

বিজ্ঞাপন

ইতালির মিলানে সহিংসতার মধ্যে পর্যটক ও পথচারীদের গির্জায় আশ্রয় দেওয়ার সময় এক তরুণের অশালীন ইঙ্গিতের জবাব একইভাবে দিয়ে আলোচনায় এসেছেন ক্যাথলিক যাজক জিয়াননিকোলা মারিয়া সিমোনে। গত ১৭ অক্টোবর সান্ত আলেসান্দ্রো দি জেবেদিয়া গির্জার বাইরে ঘটনাটি ঘটে বলে জানিয়েছে নিউইয়র্ক পোস্ট। দৃশ্যটির ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর নিজের আচরণের ব্যাখ্যা দিয়েছেন ৬৫ বছর বয়সী এই যাজক।

ইতালির সংবাদমাধ্যম কোরিয়েরে দেল্লা সেরাকে দেওয়া সাক্ষাৎকারে সিমোনে জানান, তিনি গির্জা থেকে আশপাশের পরিস্থিতি দেখছিলেন। ভিয়া তোরিনো থেকে লোকজন পাশের সড়কগুলো দিয়ে সান্ত আলেসান্দ্রো চত্বরের দিকে আসতে থাকলে তিনি দরজা বন্ধ করতে এগিয়ে যান। ওই সময় সহিংসতা এড়িয়ে নিরাপদ আশ্রয় খুঁজছিলেন অনেক পর্যটক ও পথচারী।

সিমোনের ভাষ্য অনুযায়ী, আতঙ্কিত মানুষদের তিনি গির্জার ভেতরে ঢুকতে দেন। তাঁরা সেখানে প্রার্থনা করতে আসেননি, আশপাশের অস্থিরতার মধ্যে আটকা পড়েছিলেন। পরিস্থিতি শান্ত না হওয়া পর্যন্ত তাঁদের ভেতরে থাকতে দেওয়া হয়। এর মধ্যেই গির্জার সামনে দিয়ে যাওয়া এক তরুণ তাঁকে মধ্যমা দেখালে তিনি পাল্টা একই ইঙ্গিত করেন।

ভিডিওটির সত্যতা নিয়েও প্রশ্ন উঠেছিল। তবে সিমোনে নিশ্চিত করেছেন, দৃশ্যটি বাস্তব। তাঁর দাবি, কাউকে আঘাত করা কিংবা সহিংসতা উসকে দেওয়ার উদ্দেশ্য ছিল না। সংঘর্ষের ওই পরিস্থিতির বাইরে তিনি এমন আচরণ করতেন না বলেও জানিয়েছেন।

নিজের আচরণের জন্য অনুতপ্ত কি না, এমন প্রশ্নে যাজক বলেন, তিনি কাউকে শারীরিকভাবে আঘাত করেননি। দীর্ঘদিন তরুণদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতার কথা তুলে ধরে তাঁর বক্তব্য, কখনো কখনো তাদের নিজেদের আচরণ সম্পর্কে সতর্ক করাও প্রয়োজন। গির্জার সামনে থাকা কয়েকজন তরুণের সঙ্গে কথাও বলেছিলেন তিনি।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার