Logo
Logo
×

বিজ্ঞাপন

আন্তর্জাতিক

টয়লেটে পাওয়া চিরকুট ঘিরে কলকাতা বিমানবন্দরে তোলপাড়, ছিল যে বার্তা

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৬, ০৭:২১ পিএম

টয়লেটে পাওয়া চিরকুট ঘিরে কলকাতা বিমানবন্দরে তোলপাড়, ছিল যে বার্তা

বিজ্ঞাপন

ভারতের কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে বোমাতঙ্ক ছড়িয়ে পড়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) সকালে বিমানবন্দরের নারীদের টয়লেটে একটি চিরকুট পাওয়া যায়। এতে ৩০ নম্বর ফটকে বোমা রাখা আছে বলে উল্লেখ করা হয়। এ ঘটনায় বিমানবন্দরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, সকালে টয়লেট পরিষ্কার করার সময় এক পরিচ্ছন্নতাকর্মী চিরকুটটি দেখতে পান। বিষয়টি জানাজানি হওয়ার পরপরই বিমানবন্দর থানায় খবর দেওয়া হয়।

খবর পেয়ে পুলিশ, কেন্দ্রীয় বাহিনীর সদস্য এবং বোমা নিষ্ক্রিয়কারী দলের সদস্যরা বিমানবন্দরে পৌঁছে তল্লাশি অভিযান শুরু করেন। তবে দীর্ঘ তল্লাশির পরও সন্দেহজনক কোনো বস্তু পাওয়া যায়নি।

দুর্গাপূজার ছুটি শেষে শুক্রবার বিমানবন্দরে যাত্রীদের ভিড় ছিল তুলনামূলক বেশি। এমন সময়ে বোমাতঙ্ক ছড়িয়ে পড়ায় যাত্রী ও বিমানবন্দরের কর্মীদের মধ্যে উদ্বেগ দেখা দেয়।

এর আগে গত ৮ অক্টোবরও কলকাতার এই বিমানবন্দরে বোমাতঙ্ক ছড়িয়েছিল। সে সময় ইমেইলের মাধ্যমে বিমানবন্দরের ভেতরে বোমা রাখা আছে বলে হুমকি দেওয়া হয়। পরে পুলিশ, কেন্দ্রীয় বাহিনী ও বোমা নিষ্ক্রিয়কারী দল তল্লাশি চালালেও সন্দেহজনক কিছু পাওয়া যায়নি।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার