Logo
Logo
×

বিজ্ঞাপন

আন্তর্জাতিক

রিয়াদের বাসিন্দাদের জন্য জরুরি নির্দেশনা

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৬, ০৪:৪৫ পিএম

রিয়াদের বাসিন্দাদের জন্য জরুরি নির্দেশনা

বিজ্ঞাপন

সৌদি আরবের রাজধানী রিয়াদে জরুরি সতর্কতামূলক বার্তা জারি করেছে দেশটির কর্তৃপক্ষ। একই সঙ্গে বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতে জরুরি নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

নির্দেশনায় বাসিন্দাদের ভবনের ভেতরে নিরাপদ স্থানে অবস্থান করতে, জানালা থেকে দূরে থাকতে এবং খোলা জায়গা এড়িয়ে চলতে বলা হয়েছে।

এ ছাড়া, বাইরে অবস্থানকারীদের দ্রুত নিকটবর্তী কোনো ভবনে আশ্রয় নিতে বলা হয়েছে। তা সম্ভব না হলে শক্ত কোনো আড়ালের পেছনে নিরাপদ অবস্থান নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

তবে কী ধরনের হুমকি বা পরিস্থিতির কারণে এ সতর্কতা জারি করা হয়েছে, সে বিষয়ে এখনো বিস্তারিত কোনো তথ্য জানায়নি সৌদি কর্তৃপক্ষ।

সূত্র: রয়টার্স

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার