Logo
Logo
×

বিজ্ঞাপন

আন্তর্জাতিক

সৌদি আরবের দুই বিমানবন্দরে ভ্রমণ এড়াতে কানাডার সতর্কতা

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৬, ১২:৪৩ পিএম

সৌদি আরবের দুই বিমানবন্দরে ভ্রমণ এড়াতে কানাডার সতর্কতা

বিজ্ঞাপন

সৌদি আরবের রিয়াদ ও দাম্মামের দুটি আন্তর্জাতিক বিমানবন্দরে ভ্রমণ এড়িয়ে চলতে নাগরিকদের সতর্ক করেছে কানাডা সরকার। অঞ্চলটিতে চলমান সামরিক তৎপরতা এবং ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঝুঁকির কারণে এ সতর্কতা জারি করা হয়েছে।

গত ২২ অক্টোবর সৌদি আরববিষয়ক ভ্রমণ সতর্কবার্তা হালনাগাদ করে কানাডা সরকার। এতে বলা হয়, ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার কারণে দেশটির একাধিক বিমানবন্দরের কার্যক্রম ব্যাহত হয়েছে।

সতর্কবার্তায় আরও জানানো হয়, রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর বর্তমানে বন্ধ রয়েছে। নতুন করে হামলা হলে সৌদি আরবের আকাশসীমাও বন্ধ হয়ে যেতে পারে। এ ছাড়া কোনো পূর্বঘোষণা ছাড়াই দেশটির অন্যান্য বিমানবন্দরও যেকোনো সময় বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি অস্থিতিশীল থাকায় কানাডার নাগরিকদের সৌদি আরবে অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শও দেওয়া হয়েছে।

এদিকে, সৌদি আরবের রাজধানী রিয়াদ লক্ষ্য করে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। তবে সৌদি আরবের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ক্ষেপণাস্ত্রটি আকাশেই প্রতিহত করে ধ্বংস করেছে।

এর আগে সম্ভাব্য হামলার আশঙ্কায় রিয়াদের বাসিন্দাদের সতর্ক করে জরুরি বার্তা জারি করে সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ। দেশটির জাতীয় আগাম সতর্কতা প্ল্যাটফর্মের মাধ্যমে এ বার্তা পাঠানো হয়।

সূত্র: আল-জাজিরা

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার