Logo
Logo
×

বিজ্ঞাপন

আন্তর্জাতিক

নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তরে ১১ হাজার ডলারের স্কলারশিপ, সুযোগ বাংলাদেশি শিক্ষার্থীদের

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, ০৪:৩৭ এএম

নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তরে ১১ হাজার ডলারের স্কলারশিপ, সুযোগ বাংলাদেশি শিক্ষার্থীদের

বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা গ্রহণে আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ে (এনওয়াইইউ) স্নাতকোত্তর পর্যায়ে স্কলারশিপ ও আর্থিক সহায়তার দারুণ সুযোগ রয়েছে। মেধাভিত্তিক বৃত্তি, বিভাগীয় অনুদান এবং বিশেষ ফেলোশিপের মাধ্যমে আন্তর্জাতিক শিক্ষার্থীরা এই সুবিধা পেতে পারেন। তবে বিশ্ববিদ্যালয়ের সব স্নাতকোত্তর প্রোগ্রামে সম্পূর্ণ অর্থায়নের সুযোগ না থাকায় আবেদনের আগে শিক্ষার্থীদের নিজ নিজ পছন্দের প্রোগ্রামের শর্তাবলি ভালোভাবে যাচাই করে নেওয়া জরুরি।

বিশ্ববিদ্যালয়ের স্কুল অব প্রফেশনাল স্টাডিজের (এনওয়াইইউ এসপিএস) ২০২৬–২৭ শিক্ষাবর্ষের ‘ডিস্টিংগুইশড স্কলারস অ্যাওয়ার্ড’-এর আওতায় মেধাভিত্তিক বৃত্তির সুযোগ রয়েছে। এই স্কলারশিপে নির্বাচিত শিক্ষার্থীরা দুই বছরে ৭ হাজার থেকে ১১ হাজার মার্কিন ডলার পর্যন্ত সহায়তা পাবেন। ভর্তির আবেদনের ভিত্তিতেই শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে, ফলে এর জন্য আলাদা কোনো আবেদনের প্রয়োজন নেই।

অন্যদিকে, বিশ্ববিদ্যালয়ের টিশ স্কুল অব দ্য আর্টসের নির্দিষ্ট কিছু প্রোগ্রামে ‘করিগান ফেলোশিপ’-এর মতো সুবিধাও রয়েছে। এই ফেলোশিপের আওতায় সম্পূর্ণ টিউশন ফি, স্বাস্থ্যবিমা, ৯ মাসের জীবনযাত্রার উপবৃত্তি, অতিরিক্ত ১ হাজার ডলারের অনুদান এবং ২ হাজার ডলারের আবাসন সহায়তাসহ ব্যাপক আর্থিক সুবিধা পাওয়ার সুযোগ রয়েছে।

স্কুল ও প্রোগ্রামভেদে আবেদনের সময়সীমায় ভিন্নতা রয়েছে। এনওয়াইইউ এসপিএসের বসন্তকালীন ২০২৭ সেমিস্টারের চূড়ান্ত আবেদনের শেষ তারিখ ১৫ নভেম্বর ২০২৬। গ্রীষ্মকালীন সেমিস্টারের নিয়মিত আবেদন ১৫ জানুয়ারি এবং চূড়ান্ত আবেদন ১৫ মার্চ ২০২৭ পর্যন্ত করা যাবে।

এছাড়া, শরৎকালীন ভর্তির প্রথম অগ্রাধিকার সময়সীমা ১ নভেম্বর ২০২৬ এবং নিয়মিত আবেদনের শেষ তারিখ ১ মে ২০২৭। ভর্তিচ্ছু বাংলাদেশি আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতা ও ইংরেজি দক্ষতার প্রমাণপত্র, পার্সোনাল স্টেটমেন্ট, সুপারিশপত্রসহ অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে। ভিসা প্রক্রিয়ার জটিলতা এড়াতে আন্তর্জাতিক শিক্ষার্থীদের পর্যাপ্ত সময় হাতে রেখে দ্রুত আবেদন করার পরামর্শ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার