Logo
Logo
×

বিজ্ঞাপন

আন্তর্জাতিক

উইন্ডসর ক্যাসেলে মহানবীর বাণী পড়ে শোনালেন রাজা চার্লস

Icon

যুক্তরাজ্য প্রতিনিধি

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, ০৪:২২ এএম

উইন্ডসর ক্যাসেলে মহানবীর বাণী পড়ে শোনালেন রাজা চার্লস

বিজ্ঞাপন

যুক্তরাজ্যে ওমানের সুলতান হাইথাম বিন তারিকের সফর উপলক্ষে উইন্ডসর ক্যাসেলে এক নৈশভোজের আয়োজন করেন ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস।

অনুষ্ঠানে রানী ক্যামিলাসহ দুই দেশের বিশিষ্ট অতিথিরা উপস্থিত ছিলেন। ওমানের সুলতানকে স্বাগত জানিয়ে বক্তব্য দেওয়ার সময় রাজা চার্লস মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর একটি বিখ্যাত হাদিস উদ্ধৃত করে ওমানের মানুষের স্বভাব ও শান্তির প্রতি অনুরাগের ভূয়সী প্রশংসা করেন।

বক্তব্যে ওমানি জনগণের চমৎকার আচরণের কথা তুলে ধরে রাজা চার্লস মহানবীর বাণী উল্লেখ করে বলেন, ‘যদি তোমরা ওমানের মানুষের কাছে যেতে, তারা তোমাদের কখনোই গালি দিত না কিংবা আঘাত করত না।’

মহানবীর এই বাণীর উদাহরণ দিয়ে তিনি জানান, যুগ যুগ ধরে ওমানের মানুষ তাদের এই শান্তিকামী স্বভাব ধরে রেখেছে, যা পুরো বিশ্বের জন্য এক দারুণ দৃষ্টান্ত।

আরও পড়ুন
যুক্তরাজ্য ও ওমানের শত বছরের পুরনো বন্ধুত্বের কথা স্মরণ করে রাজা চার্লস আরও বলেন, যুদ্ধ ও সংঘাতের এই সময়ে ওমান সবসময় আলোচনার মাধ্যমে শান্তি বজায় রাখতে ভূমিকা রেখেছে। বিশেষ করে সমুদ্রপথে বিশ্ববাণিজ্য নিরাপদ রাখতে ওমানের চেষ্টা সত্যিই প্রশংসনীয়।

দুই দেশের এই শক্ত সম্পর্কের কারণে বিশ্ব যেমন অনেক নিরাপদ থাকে, তেমনই ভবিষ্যতেও ওমান যুক্তরাজ্যের এক বিশ্বস্ত বন্ধু হিসেবে পাশে থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সূত্র: ওমান অবজারভার

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার