বিজ্ঞাপন
নিউইয়র্ক সিটির ইন্টারসেকশনে আরো ৬০০ রেড লাইট ক্যামেরা
যুক্তরাষ্ট্র প্রতিনিধি
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, ০৩:৫৬ এএম
বিজ্ঞাপন
দুই বছরের ব্যবধানে রেড লাইট লংঘনের দুর্ঘটনা ২২% হ্রাসের পরিপ্রেক্ষিতে নিউইয়র্ক সিটির ৫ বরোর আরো ৬ শতাধিক ইন্টারসেকশনে ‘রেড লাইট ক্যামেরা’ স্থাপন করা হলো।
সিটি ট্রাফিক ডিপার্টমেন্টের কমিশনার মাইক ফ্লিনকে পাশে নিয়ে মেয়র জোহরান মামদানি ২০ অক্টোবর আরো জানান, সময়ের ব্যবধানে এটা প্রমাণিত হয়েছে যে, রেড লাইট ক্যামেরা মারাত্মক দুর্ঘটনা হ্রাসে অপরিসীম ভূমিকা রাখছে। ট্রাফিক আইন লংঘনের প্রবণতাও কমিয়েছে রেড লাইট।
রেডলাইট লংঘন করে ইন্টারসেকশনে দ্রুতবেড়ে গাড়ি চালানোর প্রবণতা হ্রাস পাওয়ার পরও সংঘটিত দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হবার হারও কমেছে।
মেয়র মামদানি উল্লেখ করেন, নিরাপদ সড়ক কায়েমের ক্ষেত্রে যথাযথ পদক্ষেপ গ্রহণে সিটি কখনো কার্পন্য করবে না। বল্গাহীন ড্রাইভিংয়ে লিপ্তদের লাগাম টেনে ধরার ক্ষেত্রে রেডলাইনের অবদান স্মরণীয় হয়ে থাকবে।
নিউইয়র্ক সিটির প্রধান প্রধান রাস্তাসমূহে বাস চলাচলের জন্যে রাস্তা চিহ্নিত করা হয়েছে। সেখান দিয়ে গাড়ি চালালেই জরিমানার টিকিট পাচ্ছেন ড্রাইভাররা। পাশাপাশি পাবলিক স্কুলসমূহের আশপাশে ১৫ মাইলের অধিক বেড়ে গাড়ি চালালেই জরিমানার ক্যামেরা বসানো হয়েছে ২২০০ স্থানে।
শুধু তাই নয়, হাসপাতাল এবং স্কুলসমূহের পাশ দিয়ে গাড়ি চালানোর সময় হর্ণ বাজানো হলেই জরিমানার টিকিট ইস্যুর ক্যামেরাও স্থা্পন করা হয়েছে।
এরফলে নিউইয়র্ক সিটির সড়কসমূহ অনেকটাই নিরাপদ অনুভূত হলেও ড্রাইভাররা বিরক্ত। বিশেষ করে ট্যাক্সির গতি একেবারেই কমেছে। বাইপাসের ন্যূনতম সুযোগ নেই প্রায় সবগুলো স্ট্রিটেই।