Logo
Logo
×

বিজ্ঞাপন

আন্তর্জাতিক

ক্যানসারের ১৩৭ ওষুধের দাম কমাচ্ছে ভারত

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, ১১:২৩ পিএম

ক্যানসারের ১৩৭ ওষুধের দাম কমাচ্ছে ভারত

বিজ্ঞাপন

ক্যানসারের চিকিৎসার ব্যয় কমাতে ১৩৭টি ওষুধের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এসব ওষুধের দাম সর্বোচ্চ ৭০ শতাংশ পর্যন্ত কমতে পারে। আগামী ৯ নভেম্বর থেকে নতুন দাম কার্যকর হবে।

গত শনিবার ভারতের রাসায়নিক ও সার মন্ত্রণালয় এ সিদ্ধান্ত নিয়েছে বলে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে। 

নতুন নিয়মে ওষুধ ব্যবসায়ীরা নির্ধারিত সর্বোচ্চ খুচরা মূল্যের (এমআরপি) ওপর ৩০ শতাংশের বেশি মুনাফা রাখতে পারবেন না। এতে ক্যানসার আক্রান্ত রোগীদের চিকিৎসার ব্যয় কমবে এবং প্রয়োজনীয় ওষুধ কেনা সহজ হবে বলে আশা করা হচ্ছে।

দাম কমানোর তালিকায় রয়েছে ২০টির বেশি ধরনের ক্যানসারের চিকিৎসায় ব্যবহৃত ইমিউনোথেরাপির ওষুধ। এ ছাড়া স্তন, প্রোস্টেট, কোলন, ডিম্বাশয় ও জরায়ুমুখের ক্যানসারের চিকিৎসায় ব্যবহৃত ওষুধও এ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

এর আগে ২০১৯ সালে ৪২টি ক্যানসারের ওষুধের দাম নিয়ন্ত্রণে এনেছিল ভারত সরকার। ওই উদ্যোগে ওষুধগুলোর দাম সর্বোচ্চ ৯০ শতাংশ পর্যন্ত কমেছিল। এবার আরও বেশি ওষুধকে মূল্য নিয়ন্ত্রণের আওতায় আনা হচ্ছে।

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, ক্যানসারের চিকিৎসার ব্যয় কমানো এবং রোগীদের জন্য প্রয়োজনীয় ওষুধ আরও সহজলভ্য করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার