Logo
Logo
×

বিজ্ঞাপন

আন্তর্জাতিক

ইরানের দিকে ইসরায়েলি যুদ্ধবিমানের উড্ডয়ন

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, ০৩:১১ এএম

ইরানের দিকে ইসরায়েলি যুদ্ধবিমানের উড্ডয়ন

বিজ্ঞাপন

রাতভর মহড়ার অংশ হিসেবে ইরানের দিকে ইসরায়েলি যুদ্ধবিমান উড়ে গেছে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজ।

সংবাদমাধ্যমটি কোনো সূত্রের নাম উল্লেখ না করেই এ খবর প্রকাশ করেছে। মঙ্গলবার (২০ অক্টোবর) এ তথ্য জানিয়েছে টাইমস অব ইসরায়েল।

ফক্স নিউজের প্রধান বৈদেশিক সংবাদদাতা ট্রে ইংস্ট জানিয়েছেন, ‘রাতভর ইসরায়েলিরা মহড়া চালিয়েছে।

এ সময় সিরিয়া ও ইরাকের আকাশসীমা পেরিয়ে ইরানের দিকে যুদ্ধবিমান পাঠানো হয়।’ তবে এ বিষয়ে ফক্স নিউজ আর কোনো বিস্তারিত তথ্য দেয়নি।

এদিকে, গত রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কিছু অযাচাইকৃত পোস্টে দাবি করা হয়, ইরাক ও ইরানের সীমান্ত এলাকায় বেশ কয়েকটি যুদ্ধবিমানের শব্দ শোনা গেছে। বিমানগুলো ইসরায়েলি হতে পারে বলেও এসব উল্লেখ করা হয় পোস্টে। তবে এসব দাবির সত্যতা নিশ্চিত করা যায়নি।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার