Logo
Logo
×

বিজ্ঞাপন

আন্তর্জাতিক

রিয়াদে ভিক্ষাবৃত্তির অভিযোগে দুই বাংলাদেশিসহ আটক ৪

Icon

সৌদি আরব প্রতিনিধি

প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, ০১:৩৩ এএম

রিয়াদে ভিক্ষাবৃত্তির অভিযোগে দুই বাংলাদেশিসহ আটক ৪

বিজ্ঞাপন

সৌদি আরবের রাজধানী রিয়াদে ভিক্ষাবৃত্তির অভিযোগে দুই বাংলাদেশি ও দুই ভারতীয় নাগরিক আটক করেছে দেশটির পুলিশ।

মঙ্গলবার (২০ অক্টোবর) সৌদি কর্তৃপক্ষের বরাতে বার্তাসংস্থা আজেলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রযোজ্য বিধিবিধান অনুযায়ী আইনি প্রক্রিয়া ইতোমধ্যেই শুরু হয়েছে। অনুদান প্রদানে আগ্রহীদের কেবল সরকারি ও অনুমোদিত মাধ্যম ব্যবহার করার আহ্বান জানিয়েছে সৌদি জননিরাপত্তা বাহিনী। কর্তৃপক্ষ ভাষ্য, এতে প্রকৃত অভাবী মানুষের কাছে সহায়তা পৌঁছানো নিশ্চিত হবে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, জনসমাগমস্থলে ভিক্ষাবৃত্তি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চলমান উদ্যোগের অংশ হিসেবে এ অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সমাজে ভিক্ষাবৃত্তির বিস্তার ঠেকানো এবং অনুদান যেন প্রকৃত অভাবীদের কাছে পৌঁছায়, তা নিশ্চিত করতে নিরাপত্তা বাহিনী এ ধরনের অভিযান চালাচ্ছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার