বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিশ্ববাজারে কমেছে সোনার দাম। মঙ্গলবার (২০ অক্টোবর) বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, স্পট মার্কেটে সোনার দাম ০.৪ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ১২৩ দশমিক ৯৪ ডলারে নেমেছে। যুক্তরাষ্ট্রে ডিসেম্বর মাসে সরবরাহের জন্য নির্ধারিত সোনার ফিউচার মূল্যও ০.৪ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ১৪২ দশমিক ৭০ ডলারে দাঁড়িয়েছে।
বাজার বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে নতুন করে ভূরাজনৈতিক উত্তেজনার কারণে তেলের দামে ঊর্ধ্বমুখী চাপ তৈরি হয়েছে। জ্বালানির দাম বাড়লে মূল্যস্ফীতি আরও বাড়তে পারে। এতে ফেডারেল রিজার্ভ দীর্ঘ সময় সুদের হার বেশি রাখবে, এমন আশঙ্কা তৈরি হচ্ছে।
সাধারণত মূল্যস্ফীতির বিরুদ্ধে সুরক্ষার মাধ্যম হিসেবে সোনাকে নিরাপদ বিনিয়োগ মনে করা হয়। তবে সুদের হার বেশি থাকলে সুদবিহীন সম্পদ হিসেবে সোনার আকর্ষণ কমে যায়।
আগামী ২৭ ও ২৮ অক্টোবর ফেডারেল রিজার্ভের নীতিনির্ধারণী বৈঠক হওয়ার কথা। এদিকে, সিএমইর ফেডওয়াচ টুলের তথ্য অনুযায়ী, বাজারের বিনিয়োগকারীরা ডিসেম্বরে সুদের হার বাড়ার সম্ভাবনা ৯১ শতাংশ বলে মনে করছেন।