Logo
Logo
×

বিজ্ঞাপন

আন্তর্জাতিক

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ, কী ঘটেছে সৌদিতে?

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ০৪:০২ পিএম

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ, কী ঘটেছে সৌদিতে?

বিজ্ঞাপন

সৌদি আরবের রাজধানী রিয়াদে মঙ্গলবার (২০ অক্টোবর) দুটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এর আগে শহরটিতে সম্ভাব্য বিপদের বিষয়ে সতর্কবার্তা জারি করে কর্তৃপক্ষ।

বার্তা সংস্থা এএফপির সাংবাদিকেরা বিস্ফোরণের শব্দ শোনার কথা জানিয়েছেন।

সৌদি বেসামরিক প্রতিরক্ষা বিভাগ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানায়, রিয়াদে সম্ভাব্য বিপদ সম্পর্কে সতর্ক করতে জাতীয় আগাম সতর্কতা প্ল্যাটফর্মের মাধ্যমে বার্তা পাঠানো হয়েছে।

এদিকে, ইয়েমেনের সরকারকে সমর্থনকারী সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র তুর্কি আল-মালকি দাবি করেছেন, সৌদি বাহিনী রাজধানী রিয়াদ লক্ষ্য করে ছোড়া হুথিদের একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত ও ধ্বংস করেছে।

বিস্ফোরণের ঘটনায় হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার