Logo
Logo
×

বিজ্ঞাপন

আন্তর্জাতিক

স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের প্রস্তাব নাকচ করলেন ম্যাক্রোঁ

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ০৩:৫৯ পিএম

স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের প্রস্তাব নাকচ করলেন ম্যাক্রোঁ

বিজ্ঞাপন

ফ্রান্সে চলমান বিক্ষোভ ঠেকাতে ব্যর্থতার পর প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর কাছে পদত্যাগের প্রস্তাব দিয়েছিলেন তার সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী লরেন্ট নুনেজ। তবে প্রেসিডেন্ট তা প্রত্যাখ্যান করেছেন। 

সোমবার (১৯ অক্টোবর) ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ধারণা করা হচ্ছে, সংকট আরও ঘনীভূত হওয়ার পেছনে ‘পূর্বাভাস ও গোয়েন্দা তথ্যের ক্ষেত্রে ব্যর্থতা’ ছিল।

এলিসি প্যালেস জানিয়েছে, পুলিশ ও নিরাপত্তা বাহিনীর মধ্যে কমান্ডের ধারাবাহিকতা বজায় রাখার স্বার্থে নুনেজকে স্বপদে বহাল থাকার কথা বলেছেন ম্যাক্রোঁ। একই সঙ্গে লুটপাটকারীদের মোকাবিলায় দ্রুত নতুন কৌশল প্রণয়নের নির্দেশও দিয়েছেন তিনি।

আরও পড়ুন
সংকট নিয়ন্ত্রণে আনার লক্ষ্যে নিরাপত্তা বাহিনীর জন্য ‘নতুন কর্মপদ্ধতি’ নির্ধারণ করতে মন্ত্রীকে বলেছেন ম্যাক্রোঁ।

শনিবার ছিল সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সবচেয়ে সহিংস দিনগুলোর একটি। এদিন সারা দেশের বিভিন্ন শহরে সরকারি ভবন জ্বালিয়ে দেওয়া হয়, শত শত দোকানপাট ধ্বংস ও লুটপাট করা হয় এবং অন্তত ২ হাজার ৪০০ জনকে গ্রেপ্তার করা হয়।

সোমবার এক টেলিভিশন সাক্ষাৎকারে স্বরাষ্ট্রমন্ত্রী নুনেজ স্বীকার করেছেন, বিক্ষোভ চলাকালে কিছু শহরে পুলিশ ‘নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল’।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার