বিজ্ঞাপন
সড়ক দুর্ঘটনায় জনপ্রিয় ফুড ভ্লগারের মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ০৬:১২ পিএম
বিজ্ঞাপন
খাদ্যপ্রেমী, উদ্যোক্তা ও ভ্রমণপিপাসু খুররম আলী খান এক মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছেন। তাঁর মৃত্যুতে স্ত্রী, সন্তান এবং সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে অনুসরণ করা হাজারো ভক্ত ও শুভাকাঙ্ক্ষীকে শোকের ছায়ায় রেখে গেছেন তিনি।
তাঁর মৃত্যুর খবর খাদ্যপ্রেমী, ভ্রমণপ্রেমী এবং ডিজিটাল মিডিয়ার অনুসারীদের মধ্যে শোকের সৃষ্টি করেছে। নিজের কাজ ও সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় উপস্থিতির মাধ্যমে তিনি অনেকের কাছে পরিচিত হয়ে উঠেছিলেন। উদ্যোক্তা হিসেবে বিভিন্ন কর্মকাণ্ডে যুক্ত থাকার পাশাপাশি পাকিস্তানের বিভিন্ন স্থান ঘুরে দেখার প্রতি তাঁর গভীর আগ্রহ ছিল। এই আগ্রহ ও কাজের মাধ্যমে তিনি এমন একটি পরিচিতি গড়ে তুলেছিলেন, যা খাদ্য, ভ্রমণ ও জীবনধারা নিয়ে আগ্রহী মানুষের মধ্যে তাঁকে বিশেষভাবে পরিচিত করে তোলে।
শনিবার (১৭ অক্টোবর) পাকিস্তানের কাশ্মীরের মুজাফফরাবাদে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তার। মৃত্যুকালে স্ত্রী-সন্ত্রান ও হাজারও অনুসারী রেখে গেছেন তিনি।
খুররম আলী খানের আকস্মিক এই মৃত্যুতে খাদ্যপ্রেমী, ভ্রমণপিপাসু ও ডিজিটাল মিডিয়ার অনুসারীদের মধ্যে ঢেউ তুলেছে গভীর শোক। নেটিজেনসহ নানা ধরনের মানুষ শোক প্রকাশ করেছেন। কেউ কেউ ব্যক্তিগতভাবে তার সঙ্গে সাক্ষাতের স্মৃতিচারণও করেছেন। আবার কেউ তার আত্মার মাগফিরাত ও চিরশান্তির জন্য প্রার্থনা করেছেন।
সংবাদমাধ্যম ডেইলি পাকিস্তানের প্রতিবেদন অনুযায়ী, এ অনলাইন তারকা সোশ্যাল মিডিয়া ফেসবুক কমিউনিটি ‘ফুডিস অ্যান্ড ফ্রেন্ডস’র সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন। খাবার, রেস্তোরাঁ, ভ্রমণ ও পাকিস্তানের বিভিন্ন দর্শনীয় জায়গা আবিষ্কারের নানা ভালো লাগা থেকে ফেসবুকের প্রাইভেট গ্রুপটিতে ব্যাপক সংখ্যক মানুষ যুক্ত হয়েছিলেন।
অনলাইন কার্যক্রম ছাড়াও খুররম আলী খান একজন উদ্যোক্তা, সমাজসেবক, চেম্বার অব কমার্সের সদস্য এবং ফুড রিভিউয়ার হিসেবে পরিচিত ছিলেন। ভ্রমণের প্রতিও ব্যাপক উৎসাহ ছিল তার।