Logo
Logo
×

বিজ্ঞাপন

আন্তর্জাতিক

ভুল শনাক্তকরণে দক্ষিণ লেবাননে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ইসরায়েলের

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, ০২:১৬ পিএম

ভুল শনাক্তকরণে দক্ষিণ লেবাননে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ইসরায়েলের

বিজ্ঞাপন

দক্ষিণ লেবাননে সামরিক অভিযান চলাকালে কোনো কিছুকে ভুলভাবে শনাক্ত করে ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইসরায়েলের সামরিক বাহিনী (আইডিএফ)।

শুক্রবার প্রকাশিত দ্য টাইমস অব ইসরায়েল-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আইডিএফের বিবৃতিতে বলা হয়, দক্ষিণ লেবাননের একটি এলাকায় ভুল শনাক্তের ঘটনার পরপরই একটি ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। ওই অঞ্চলে তখন ইসরায়েলি সেনাদের সামরিক অভিযান চলছিল।

ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনায় ইসরায়েলের বেসামরিক নাগরিকদের জন্য কোনো নিরাপত্তাঝুঁকি তৈরি হয়নি। এ কারণে দেশটির কোনো শহরে সতর্কতামূলক সাইরেনও বাজানো হয়নি।

তবে কী বস্তুকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্রটি ছোড়া হয়েছিল, তা স্পষ্ট করেনি আইডিএফ। কী কারণে প্রাথমিক শনাক্তকরণে ভুল হয়েছিল, সে বিষয়েও বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

আইডিএফের ভাষ্য অনুযায়ী, সাম্প্রতিক কয়েক সপ্তাহে এ ধরনের একাধিক ঘটনা ঘটেছে। সর্বশেষ ঘটনার প্রকৃত কারণ নির্ধারণে অনুসন্ধান চালানো হচ্ছে।

সামরিক বাহিনী আরও জানিয়েছে, পরিস্থিতি পর্যালোচনার পর সাধারণ নাগরিকদের জন্য কোনো নির্দেশনা দেওয়ার প্রয়োজন হলে তা দ্রুত জানানো হবে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার