বিজ্ঞাপন
সৌদি আরবের নাজরান ও জিজান শহরে জরুরি সতর্কতা জারি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ০৩:৫৭ পিএম
বিজ্ঞাপন
সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় শহর নাজরান ও জিজানে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) জরুরি সতর্কতা জারি করা হয়। সম্ভাব্য বিপদের বিষয়ে বাসিন্দাদের সতর্ক করার পর পরে জানানো হয়, দুই শহরেই বিপদ কেটে গেছে।
সৌদি আরবের সিভিল ডিফেন্স জানিয়েছে, জাতীয় জরুরি সতর্কতা প্ল্যাটফর্ম থেকে নাজরান ও জিজানে সতর্কবার্তা জারি করা হয়। এ সময় বাসিন্দাদের নিরাপত্তা নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়।
পরে সংস্থাটি জানায়, দুই শহরেই বিপদ কেটে গেছে। তবে কী ধরনের হুমকির কারণে সতর্কতা জারি করা হয়েছিল, তা জানায়নি কর্তৃপক্ষ।
এর এক দিন আগে ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছিল, রিয়াদ লক্ষ্য করে ছোড়া হুতিদের একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করে ধ্বংস করা হয়েছে।
এর আগে সৌদি রাজধানী রিয়াদ এবং কাছের আল-খারজ গভর্নরেটেও সতর্কবার্তা জারি করা হয়েছিল। পরে সিভিল ডিফেন্স জানায়, উভয় এলাকায় বিপদ কেটে গেছে।
২০১৫ সাল থেকে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থন দিয়ে আসছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। অন্যদিকে, ২০১৪ সাল থেকে ইয়েমেনের রাজধানী সানা এবং আরও কয়েকটি প্রদেশের নিয়ন্ত্রণে রয়েছে হুথিরা।
জাতিসংঘের মধ্যস্থতায় ২০২২ সালের এপ্রিলে শুরু হওয়া যুদ্ধবিরতির পর কিছু সময় পরিস্থিতি তুলনামূলক শান্ত ছিল। তবে চলতি বছরের জুলাইয়ে নতুন করে উত্তেজনা বাড়তে শুরু করে।
সূত্র: আনাদোলু এজেন্সি