Logo
Logo
×

বিজ্ঞাপন

আন্তর্জাতিক

ট্রাম্পের স্যুটে ‘অনন্ত বাংলাদেশ’, অনুসন্ধানে উঠে এলো পেছনের সত্য

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ০৩:৩৪ এএম

ট্রাম্পের স্যুটে ‘অনন্ত বাংলাদেশ’, অনুসন্ধানে উঠে এলো পেছনের সত্য

বিজ্ঞাপন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরা স্যুটে বাংলাদেশের পোশাক প্রস্তুতকারক প্রতিষ্ঠান ‘অনন্ত’র নাম এবং ‘বাংলাদেশে তৈরি’ লেখা লেবেল দেখা যাওয়ার দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি ছড়িয়েছে। তবে যাচাই করে দেখা গেছে, ছবিটিতে থাকা লেবেলগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে সম্পাদনা করা হয়েছে। ট্রাম্পের স্যুটে ‘Ananta Bangladesh’ এবং ‘Made by People Who Believe’ লেখা থাকার দাবির পক্ষে নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যায়নি।

গত ৬ অক্টোবর যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ফোর্বস-এ প্রকাশিত একটি প্রতিবেদনের সূত্র ধরে ছবিটির মূল সংস্করণ শনাক্ত করা যায়। ‘Trump’s Jos. A. Bank Suit During Nebraska Rally Raises Eyebrows’ শিরোনামের ওই প্রতিবেদনে বলা হয়, নেব্রাস্কায় আয়োজিত এক সমাবেশে ট্রাম্পের পরিহিত স্যুটের ভেতরে ‘Jos. A. Bank’ ব্র্যান্ডের লেবেল দেখা যায়।

ফোর্বসের মূল প্রতিবেদন পর্যালোচনা করে দেখা যায়, সেখানে প্রকাশিত ছবির লেবেলে ‘Ananta Bangladesh’ কিংবা ‘Made by People Who Believe’ লেখা নেই। বরং মূল ছবিতে ‘Jos. A. Bank’ ব্র্যান্ডের পরিচিতি দেখা যায়। ভাইরাল ছবির সঙ্গে মূল ছবির তুলনা করলে লেবেলের লেখায় পার্থক্য স্পষ্ট হয়।

এ ছাড়া, ফোর্বস-এর প্রতিবেদনে পুরুষদের পোশাকবিষয়ক লেখক ডেরেক গাই সামাজিক যোগাযোগমাধ্যমের একটি পোস্টের উল্লেখ রয়েছে। সেখানে তিনি জানান, ‘Jos. A. Bank’ সাধারণত চীন ও বাংলাদেশের মতো এশীয় দেশ থেকে পোশাক তৈরি করায়। তবে কোনো ব্র্যান্ড বাংলাদেশে পোশাক তৈরি করালেই নির্দিষ্ট কোনো পোশাক বাংলাদেশে তৈরি হয়েছে—এমন সিদ্ধান্তে পৌঁছানো যায় না।

‘Jos. A. Bank’-এর নিজস্ব ওয়েবসাইটেও বাংলাদেশে তৈরি বিভিন্ন পোশাকের তথ্য পাওয়া যায়। কিন্তু এসব পোশাকের উৎপাদনস্থলের তথ্য ট্রাম্পের পরিহিত স্যুটটির উৎপত্তি নিশ্চিত করে না।

ছবিটির এআই-সম্পাদনার বিষয়ে আরও একটি সূত্র পাওয়া গেছে। ছবিটি যাচাইয়ের সময় এতে ওপেনএআইয়ের সঙ্গে সম্পর্কিত এআই-উৎস শনাক্তকরণ সংকেত পাওয়া যায় বলে জানানো হয়েছে। ওপেনএআইয়ের তথ্য অনুযায়ী, তাদের তৈরি বা প্রক্রিয়াজাত কিছু ছবিতে ডিজিটাল ওয়াটারমার্ক ও উৎস শনাক্তকরণসংক্রান্ত তথ্য থাকতে পারে। তবে এ ধরনের সংকেত একা দিয়ে কে ছবিটি সম্পাদনা করেছেন বা ঠিক কী পরিবর্তন করা হয়েছে, তা নিশ্চিত করা যায়

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার