বিজ্ঞাপন
সৌদিতে হুতিদের একের পর এক হামলা, বাঙ্কারে আশ্রয় নিয়েছেন সৌদি যুবরাজ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ০৯:২২ পিএম
বিজ্ঞাপন
সৌদি আরবের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হুতি বিদ্রোহীদের হামলা জোরদার হয়েছে সম্প্রতি। এর পরিপ্রেক্ষিতে নিরাপত্তা বাড়ানো হয়েছে দেশটির যুবরাজের। যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে বাঙ্কার-সুবিধাসহ কঠোর নিরাপত্তাবেষ্টিত বিভিন্ন প্রাসাদে স্থানান্তর করা হচ্ছে বলে জানা গেছে।
গত শনিবার সৌদি আরব গত এক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ হামলার মুখে পড়ে। রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে ওই হামলায় ১৩ জন নিহত এবং অন্তত ৩০০ জন আহত হন।
গত মঙ্গলবারের পর থেকে জনসমক্ষে দেখা যায়নি যুবরাজ সালমানকে। ওই দিন জাতীয় রক্তদান কর্মসূচিতে সমর্থন জানাতে তিনি রক্তদান করেছিলেন।
এরপর থেকে তাকে বাঙ্কার-সুবিধাযুক্ত কঠোর নিরাপত্তাবেষ্টিত বিভিন্ন প্রাসাদে নেওয়া হয়েছে। যুবরাজের চলাচল সম্পর্কে অবগত কর্মকর্তাদের পরিবারের সদস্যদের বরাত দিয়ে এ তথ্য প্রকাশ করেছে ওয়াল স্ট্রিট জার্নাল।
ক্রমবর্ধমান নিরাপত্তাঝুঁকি এবং সৌদি আরবের সঙ্গে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সংঘাত তীব্র হওয়ার মধ্যে যুবরাজের নিরাপত্তায় তার পছন্দ করা একটি বিশেষ নিরাপত্তা দল নিয়োজিত রয়েছে।
এদিকে, হুতি দের এক মুখপাত্র বিমানবন্দরে হামলার পক্ষে অবস্থান পুনর্ব্যক্ত করেছেন। একই সঙ্গে সৌদি বিমানবন্দরগুলোতে হামলা চালানোর পরিকল্পনাও পুনরায় নিশ্চিত করেছেন তিনি।