Logo
Logo
×

বিজ্ঞাপন

আন্তর্জাতিক

জিবুতির উপকূলে নৌকাডুবি, নিহত বেড়ে ১৩৯

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ০৩:১৬ এএম

জিবুতির উপকূলে নৌকাডুবি, নিহত বেড়ে ১৩৯

বিজ্ঞাপন

আফ্রিকার দেশ জিবুতির উপকূলে অভিবাসীবাহী একটি নৌকা ডুবে অন্তত ১৩৯ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ১৫টি শিশু রয়েছে। নৌকাটিতে ৩০৫ জন অভিবাসী ছিলেন। এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন ৮৪ জন। দুর্ঘটনা থেকে বেঁচে ফিরেছেন ৮২ জন, তারা সবাই ইথিওপিয়ার নাগরিক।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) বরাতে এ তথ্য জানিয়েছে দ্য গার্ডিয়ান।

আইওএমের তথ্যমতে, বেঁচে ফেরা ব্যক্তিদের ভাষ্য অনুযায়ী, গত ৮ ও ৯ অক্টোবরের মধ্যবর্তী রাতে জিবুতি থেকে ইয়েমেন যাওয়ার পথে নৌকাটি ডুবে যায়। জিবুতির ওবক শহরের উত্তরে মাছ ধরার এলাকা গুহেরে উপকূলের কাছাকাছি এ দুর্ঘটনা ঘটে।

সংস্থাটি জানিয়েছে, আফ্রিকার হর্ন অঞ্চল থেকে আরব উপদ্বীপে যাওয়ার অভিবাসনপথ ‘ইস্টার্ন রুট’ নামে পরিচিত।সেখানে নথিভুক্ত নৌদুর্ঘটনাগুলোর মধ্যে এটি অন্যতম প্রাণঘাতী ঘটনা।

জিবুতিতে আইওএমের মিশনপ্রধান আলেকজান্দ্রে কোয়েসাক এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘এটি প্রাণহানির এক ভয়াবহ ঘটনা। যারা বেঁচে ফিরেছেন এবং যেসব পরিবার তাদের স্বজনদের হারিয়েছে কিংবা এখনো তাদের কোনো খোঁজ পাচ্ছে না, তাদের প্রতি আমাদের সমবেদনা।’

দুর্ঘটনায় বেঁচে যাওয়া ব্যক্তিদের সহায়তায় কাজ করছে আইওএম। সংস্থাটি জানিয়েছে, ওবক শহরে তাদের অভিবাসী সহায়তা কেন্দ্রে থাকা ৬৪ জনকে স্বাস্থ্যসেবা, মানসিক সহায়তা, খাবারসহ বিভিন্ন ধরনের জরুরি সহযোগিতা দেওয়া হচ্ছে।

জিবুতির স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে জরুরি সহায়তা কার্যক্রম পরিচালনা করছে সংস্থাটি। অন্যদিকে, দেশটির কর্তৃপক্ষ নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে। জীবিতদের চিকিৎসার পাশাপাশি নিহতদের মরদেহ দাফনের ব্যবস্থাও করা হচ্ছে।

সূত্র: দ্য গার্ডিয়ান

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার