Logo
Logo
×

বিজ্ঞাপন

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে অতর্কিত হা মলায় পুলিশ কর্মকর্তা নি হত, ১২ গুলি খেয়েও বেঁচে গেলেন সহকর্মী

Icon

যুক্তরাষ্ট্র প্রতিনিধি

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ০১:৫৬ এএম

যুক্তরাষ্ট্রে অতর্কিত হা মলায় পুলিশ কর্মকর্তা নি হত, ১২ গুলি খেয়েও বেঁচে গেলেন সহকর্মী

বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া অঙ্গরাজ্যে বন্দুকধারীর এক নৃশংস ও অতর্কিত হামলায় (অ্যাম্বুশ) শেন সাবার (৪০) নামের এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। এই ঘটনায় তার সাথে থাকা আরেক সহকর্মী শরীরে ১২টি গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন। গত শনিবার মধ্যরাতের পর পশ্চিম ফিলাডেলফিয়ায় এই ভয়াবহ গোলাগুলির ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, পশ্চিম ফিলাডেলফিয়ার একটি বাড়ির বারান্দায় এক সশস্ত্র ব্যক্তির অবস্থানের খবর পেয়ে শনিবার প্রথম প্রহরে সেখানে অভিযানে যান শেন সাবার ও তার সহকর্মী। তারা বাড়িটিতে প্রবেশ করার সাথে সাথেই ওত পেতে থাকা হামলাকারী তাদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে শেন সাবার তিনটি গুলিবিদ্ধ হন। পরে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় স্ত্রী ও পরিবারের সদস্যদের সামনেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। নিহত সাবার সাত বছর বয়সী এক ছেলে ও তিন বছর বয়সী এক মেয়ের জনক ছিলেন।

ফিলাডেলফিয়ার পুলিশ কমিশনার কেভিন বেথেল শনিবার এক সংবাদ সম্মেলনে এই হত্যাকাণ্ডকে ‘নৃশংস, অর্থহীন ও ভয়াবহ’ বলে অভিহিত করেছেন। তিনি জানান, জীবন বাঁচাতে সাবার বীরত্বের সাথে লড়াই করলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো যায়নি। অন্যদিকে, হামলায় ১২ বার গুলিবিদ্ধ হওয়া অপর পুলিশ কর্মকর্তা—যিনি নিজেও পাঁচ সন্তানের জনক—বর্তমানে হাসপাতালে স্থিতিশীল অবস্থায় রয়েছেন। তবে তিনি এখনো পুরোপুরি শঙ্কামুক্ত নন বলে সতর্ক করেছেন পুলিশ কমিশনার।

ডিস্ট্রিক্ট অ্যাটর্নি ল্যারি ক্রাসনির জানান, দুই পুলিশ কর্মকর্তাকে গুলি করার পর সন্দেহভাজন হামলাকারী একটি গলি দিয়ে পালিয়ে যায় এবং পরবর্তীতে ঘটনাস্থলে ছুটে আসা আরও নয়জন পুলিশ কর্মকর্তাকে লক্ষ্য করে গুলি চালায়। তবে সৌভাগ্যবশত ওই নয় কর্মকর্তার কেউই গুলিবিদ্ধ হননি।

ঘটনার কয়েক ঘণ্টা পর একটি গাছের ওপর লুকিয়ে থাকা অবস্থায় এরিক লুইস (৩৫) নামের ওই সন্দেহভাজন হামলাকারীকে গ্রেপ্তার করে পুলিশ। ডিস্ট্রিক্ট অ্যাটর্নি জানিয়েছেন, আটক লুইসের বিরুদ্ধে হত্যা এবং ১০টি হত্যাচেষ্টার অভিযোগসহ প্রায় ৮০টি পৃথক ফৌজদারি অভিযোগ দায়ের করা হচ্ছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার