Logo
Logo
×

বিজ্ঞাপন

আন্তর্জাতিক

হোটেলে অভিযান, দেহব্যবসার চক্রের হাত থেকে অভিনেত্রীকে উদ্ধার

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, ০৯:২৮ পিএম

হোটেলে অভিযান, দেহব্যবসার চক্রের হাত থেকে অভিনেত্রীকে উদ্ধার

বিজ্ঞাপন

ভারতের মহারাষ্ট্রের ঠাণেতে মীরা-ভয়ন্দর রোডের একটি হোটেলে অভিযান চালিয়ে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে কিছু সূত্রে মানব পাচার ও দেহব্যবসার একটি চক্রের সন্ধান পায় পুলিশ।

সেই প্রেক্ষিতে হোটেলে চলে অভিযান চালিয়ে ৩৫ বছর বয়সী এক টেলিভিশন অভিনেত্রীকে উদ্ধার করা হয়েছে।

পুলিশের অভিযোগ, বিনোদনজগতের সঙ্গে যুক্ত নারীদের জোর করে দেহব্যবসায় নামানো হতো।

এ ঘটনায় জড়িত সন্দেহে গ্রেপ্তার হওয়া নারীর এক পুরুষ সহযোগীর খোঁজ চলছে।

পুলিশ সূত্রের বরাদে ভারতীয় সংবাদমাধ্যমের খবর, একটি স্বেচ্ছাসেবী সংস্থার কাছ থেকে নির্দিষ্ট তথ্য পাওয়ার পর গত ৮ অক্টোবর মহারাষ্ট্রের ঠাণেতে মীরা-ভয়ন্দর রোডের একটি হোটেলে অভিযান চালানোর পরিকল্পনা করা হয়।

অভিযানের অংশ হিসেবে এক পুলিশকর্মী ক্রেতার ছদ্মবেশে হোটেলে যান। পরে সেখানে অভিযান চালিয়ে তবস্সুম ওরফে সোনিয়া উমর কুরেশি (৩৯) নামের এক নারীকে গ্রেফতার করে পুলিশ।

পুলিশের দাবি, নারীদের জোর করে দেহব্যবসায় নামানোর অভিযোগে অর্থ লেনদেনের সময় ওই নারীকে হাতেনাতে ধরা হয়। তবে এ ঘটনায় তার বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে আদালতে দোষ প্রমাণিত হয়নি।

উদ্ধার হওয়া অভিনেত্রী হিন্দি টেলিভিশন ধারাবাহিক ও ওয়েব সিরিজে কাজ করেন। তাকে মুম্বাইয়ের রেসকিউ ফাউন্ডেশনে নিরাপদ আশ্রয়ে রাখা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

তবে অভিনেত্রীর পরিচয় প্রকাশ করা হয়নি। কীভাবে তিনি এই চক্রের ফাঁদে পড়েছিলেন, সে বিষয়েও বিস্তারিত জানায়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এ বিষয়ে পুলিশের অভিযোগ, তাবাসসুম ও তার এক পুরুষ সহযোগী বিনোদনজগতের সঙ্গে যুক্ত নারীদের লক্ষ্য করতেন। বিশেষ করে টেলিভিশন ধারাবাহিক, ওয়েব সিরিজ ও ফটোশুটে কাজ করা নারীদের জোর করে দেহব্যবসায় বাধ্য করা হতো বলে অভিযোগ উঠেছে।

পুলিশের তথ্য অনুযায়ী, ছত্তিশগড়ের সুরগুজা জেলার বাসিন্দা তবস্সুম মুম্বাইয়ের যোগেশ্বরী এলাকায় থাকতেন। তার বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ১৪৩ ধারা এবং অনৈতিক পাচার (প্রতিরোধ) আইনের একাধিক ধারায় মামলা করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পলাতক পুরুষ সহযোগীকে খুঁজতে তদন্ত চালাচ্ছে পুলিশ। 

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার