Logo
Logo
×

বিজ্ঞাপন

আন্তর্জাতিক

ইসলামাবাদে রেড অ্যালার্ট ও ১৪৪ ধারা জারি

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, ০৭:২৭ পিএম

ইসলামাবাদে রেড অ্যালার্ট ও ১৪৪ ধারা জারি

বিজ্ঞাপন

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে রেড অ্যালার্ট ও ১৪৪ ধারা জারি করেছে কর্তৃপক্ষ। নিরাপত্তা জোরদারে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি ১৪৪ ধারা লঙ্ঘনকারীদের গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে বলে সূত্র জানিয়েছে।

জিও নিউজে প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, ইসলামাবাদের গুরুত্বপূর্ণ সব মোড়ে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। সব পুলিশ সুপার (এসপি), অতিরিক্ত পুলিশ সুপার পর্যায়ের কর্মকর্তা (ডিএসপি) এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (এসএইচও) মাঠপর্যায়ে অবস্থান করার নির্দেশ দেওয়া হয়েছে।

শহরের কোথাও ব্যানার টাঙানো হলে বা জনসমাগম ঘটলে দ্রুত ব্যবস্থা নিতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।

সূত্র আরও জানায়, ইসলামাবাদের প্রবেশপথগুলোতে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। অনুমতি ছাড়া রেড জোনে প্রবেশও সীমিত করা হয়েছে।

নিরাপত্তাব্যবস্থা জোরদারের অংশ হিসেবে গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর ভবনগুলোতে রেঞ্জার্স সদস্যদেরও মোতায়েন করা হয়েছে।

খাইবার পাখতুনখাওয়া প্রদেশে জরুরি অবস্থা ও গভর্নরের শাসন জারির পর এ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।

তথ্যসূত্র: জিও নিউজ

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার