Logo
Logo
×

বিজ্ঞাপন

আন্তর্জাতিক

মাঝ আকাশে বিমানে আগুন, ব্যাগ দিয়ে নেভানোর চেষ্টা

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, ০৬:৩৭ পিএম

মাঝ আকাশে বিমানে আগুন, ব্যাগ দিয়ে নেভানোর চেষ্টা

বিজ্ঞাপন

ভারতের দিল্লি থেকে চেন্নাইগামী ইন্ডিগোর একটি বিমানে পাওয়ার ব্যাংকের ত্রুটির কারণে আগুন লাগার ঘটনা ঘটেছে। রোববার (১১ অক্টোবর) এ ঘটনার পর বিমানটি হায়দ্রাবাদে সরিয়ে নেওয়া হয়। সেখানে নিরাপদে অবতরণ করে বিমানটি।

এনডিটিভির প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, বিমানটির লাগেজ রাখার জায়গায় আগুন লাগে। এ ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে। পরে কেবিন ক্রুরা অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহার করে আগুন নেভান। সব যাত্রী ও ক্রু নিরাপদে রয়েছেন।

ঘটনার একটি ভিডিও সামনে এসেছে। এক যাত্রী মুঠোফোনে ভিডিওটি ধারণ করেন। এতে দেখা যায়, অন্য যাত্রীরা নিজেদের ব্যাগ দিয়ে আগুন নেভানোর চেষ্টা করছেন।

রোববার দিল্লি থেকে চেন্নাইয়ের উদ্দেশে এর নির্ধারিত উড্ডয়নের সময় ছিল দুপুর ১টা ১০ মিনিট। তবে বিমানটি উড্ডয়ন করে দুপুর ১টা ৩০ মিনিটে। চেন্নাইয়ে নির্ধারিত অবতরণের সময় ছিল বিকেল ৪টা।

এক বিবৃতিতে ইন্ডিগো জানায়, ২০২৬ সালের ১১ অক্টোবর দিল্লি থেকে চেন্নাইগামী তাদের ৬ই ৬১১৫ ফ্লাইটে এক যাত্রীর ব্যক্তিগত ইলেকট্রনিক ডিভাইস থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। কেবিন ক্রুরা দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। নির্ধারিত নিরাপত্তাবিধি অনুসরণ করে পাইলটরা উড়োজাহাজটি হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে সরিয়ে নেন এবং নিরাপদে অবতরণ করান।

তথ্যসূত্র: এনডিটিভি

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার