Logo
Logo
×

বিজ্ঞাপন

আন্তর্জাতিক

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ায় জরুরি অবস্থা জারি

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, ০৪:৩৮ পিএম

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ায় জরুরি অবস্থা জারি

বিজ্ঞাপন

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে জরুরি অবস্থা জারি করেছে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার। একই সঙ্গে প্রদেশটিতে গভর্নরের শাসন চালু করা হয়েছে।

রোববার (১১ অক্টোবর) পাকিস্তানের সংবিধানের নিরাপত্তাসংক্রান্ত দুটি অনুচ্ছেদের আওতায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। দেশটির প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জানান, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকের সুপারিশে তিনি অনুমোদন দিয়েছেন।

প্রধানমন্ত্রীর দপ্তরের এক বিবৃতিতে বলা হয়েছে, মন্ত্রিসভার বৈঠকে খাইবার পাখতুনখাওয়ার সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনা করা হয়। সন্ত্রাসবিরোধী কার্যক্রম থেকে প্রাদেশিক সরকার ‘ইচ্ছাকৃতভাবে সরে থাকছে’—এমন অভিযোগও আলোচনায় উঠে আসে।

ইমরান খানের মুক্তিসহ বিভিন্ন দাবিতে গত ৪ অক্টোবর খাইবার পাখতুনখাওয়া থেকে ইসলামাবাদের উদ্দেশে লংমার্চ শুরু করেন পিটিআইয়ের নেতা-কর্মীরা। শনিবার ছিল কর্মসূচিটির সপ্তম দিন। তবে ওই দিন পর্যন্ত লংমার্চটি খাইবার পাখতুনখাওয়া প্রদেশেই অবস্থান করছিল।

এই আন্দোলনকে কেন্দ্র করে পিটিআই ও কেন্দ্রীয় সরকারের মধ্যে উত্তেজনা চলছিল। এর মধ্যেই শনিবার প্রেসিডেন্ট ভবনে আসিফ আলী জারদারির সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ওই বৈঠকের পর প্রদেশটিতে জরুরি অবস্থা জারির সম্ভাবনা নিয়ে আলোচনা আরও জোরালো হয়।

জরুরি অবস্থা ও গভর্নরের শাসন জারির সিদ্ধান্তের বিরোধিতা করেছে পিটিআই। দলটির বক্তব্য, এ ধরনের পদক্ষেপ নিলেই খাইবার পাখতুনখাওয়ার বিদ্যমান সমস্যাগুলোর সমাধান হবে না।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার