Logo
Logo
×

বিজ্ঞাপন

আন্তর্জাতিক

হেলথ ইন্স্যুরেন্স জালিয়াতি, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি চিকিৎসকসহ গ্রেপ্তার পাঁচ শতাধিক

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, ০৪:৩৪ পিএম

হেলথ ইন্স্যুরেন্স জালিয়াতি, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি চিকিৎসকসহ গ্রেপ্তার পাঁচ শতাধিক

বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রে স্বাস্থ্যসেবা খাতে ৬৫০ কোটি ডলারের বেশি ভুয়া বিল জমা দেওয়ার অভিযোগে দেশজুড়ে ৪৫৫ জনের বিরুদ্ধে মামলা করেছে বিচার বিভাগ। অভিযুক্তদের মধ্যে চিকিৎসকসহ লাইসেন্সধারী স্বাস্থ্যসেবা পেশাজীবী রয়েছেন ৯০ জন। পৃথক ঘটনায় নিউ ইয়র্কের কুইন্সে চিকিৎসা না দিয়েও মেডিকেইডে বিল জমা দেওয়ার অভিযোগে ডেন্টিস্ট সুলেমান নাসিমীকে গ্রেপ্তার করা হয়েছে।

বিচার বিভাগের ২০২৬ সালের জাতীয় স্বাস্থ্যসেবা জালিয়াতিবিরোধী অভিযানের ঘোষণা অনুযায়ী, এসব অভিযোগ বিভিন্ন মামলার সঙ্গে সম্পর্কিত। পুরো অর্থকে ইতোমধ্যে আত্মসাৎ করা অর্থ কিংবা অভিযুক্ত সবাইকে একই চক্রের সদস্য হিসেবে উল্লেখ করা হয়নি। সরকারি হিসাবে অভিযুক্তের সংখ্যা ৪৫৫ জন। তাই পাঁচ শতাধিক ব্যক্তি গ্রেপ্তার এবং ৯০ জনই চিকিৎসক, এমন তথ্য এই ঘোষণার সঙ্গে মেলে না।

জাতীয় অভিযানের মধ্যে মেডিকেইডে ৫১ কোটি ৮০ লাখ ডলারের বেশি ভুয়া বিল জমা দেওয়ার অভিযোগে ২৯৫ জনের বিরুদ্ধে মামলা রয়েছে। বিচার বিভাগের ভাষ্য, এসব জালিয়াতি সরকারি অর্থের ক্ষতির পাশাপাশি রোগীদের চিকিৎসা ও নিরাপত্তাকেও ঝুঁকিতে ফেলেছে।

নিউ ইয়র্ক স্টেট অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমসের কার্যালয় গত ২৮ সেপ্টেম্বর কুইন্সের ডেন্টিস্ট সুলেমান নাসিমীর গ্রেপ্তারের ঘোষণা দেয়। নাসাউ কাউন্টির হিক্সভিলের বাসিন্দা ৪৬ বছর বয়সী নাসিমী ‘টুথ ফ্রেশ মেডোজ’ নামে একটি ডেন্টাল ক্লিনিক পরিচালনা করতেন। তাঁর বিরুদ্ধে ৪০টি অপরাধের অভিযোগ আনা হয়েছে।

তদন্তকারীদের অভিযোগ, ২০২০ সালের জানুয়ারি থেকে ২০২৪ সালের আগস্ট পর্যন্ত নাসিমী অন্তত ৩৫ জন মেডিকেইড সুবিধাভোগীর নামে এমন দন্তচিকিৎসার বিল জমা দেন, যা তিনি করেননি। রুট ক্যানাল ও দাঁতে ক্রাউন বসানোর মতো চিকিৎসার ভুয়া বিলের মাধ্যমে তিন লাখ ডলারের বেশি নেওয়ার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। ইউরোপে ছুটিতে থাকার সময়ও চিকিৎসার বিল জমা দেওয়া হয়েছে বলে জানিয়েছে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়।

এই বিলিংয়ের কারণে কয়েকজন রোগী পরে অন্য ডেন্টিস্টের কাছে প্রয়োজনীয় চিকিৎসা নিতে গিয়ে অনুমোদন পাননি বলে অভিযোগ। মেডিকেইডের রেকর্ডে তাঁদের সেই চিকিৎসা আগেই নেওয়া হয়েছে বলে দেখানো ছিল। তবে নাসিমীর বিরুদ্ধে অভিযোগগুলো এaখনো আদালতে প্রমাণিত হয়নি। এর মধ্যে নিউ ইয়র্কে গ্রেপ্তার হওয়া বেশ কয়েকজন বাংলাদেশি বংশোদ্ভূত চিকিৎসক ও রোগী পরিবহন সংস্থার মালিকও রয়েছেন।

মেডিকেইড সেবাদাতার বিরুদ্ধে জালিয়াতির তথ্য থাকলে নিউ ইয়র্ক অ্যাটর্নি জেনারেলের মেডিকেইড ফ্রড কন্ট্রোল ইউনিটে অভিযোগ জানানো যায়। এ জন্য হটলাইন নম্বর ৮০০ ৭৭১ ৭৭৫৫।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার